Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 May, 2023, 06:40 pm
Last modified: 04 May, 2023, 07:43 pm

Related News

  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ইসরায়েলি বিমান হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত
  • ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৮,০০০ ছাড়ালো
  • ইসরায়েলি বোমা থেকে পালাতে রাজি না ফিলিস্তিনিরা: ‘মরতে হলে মরব!’
  • ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ফিলিস্তিনির মৃত্যু  

নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক কর্তৃপক্ষ হামাস জানিয়েছে, আজ বৃহস্পতিবারের (৪ মে) হামলায় নিহতরা ছিলেন তাদের সশস্ত্র শাখার সদস্য। এরা হচ্ছেন - হাসান কাতনানি, মাউজ আল-মাসরি এবং ইব্রাহিম জাবের।
টিবিএস ডেস্ক
04 May, 2023, 06:40 pm
Last modified: 04 May, 2023, 07:43 pm
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় অংশ নেওয়া জনতা। ছবি: রানিন সাওয়াফতা/ রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় আরো চারজন আহত হয়েছে বলে জানান ফিলিস্তিনি কর্মকর্তারা। খবর আল জাজিরার

নাবলুসের স্থানীয় বাসিন্দারা আল-জাজিরাকে জানান, ছদ্মবেশধারী সদস্যসহ, ইসরায়েলি সেনাবাহিনীর বড় একটি টিম দিনের শুরুতেই নাবলুসে অভিযান চালায়। তারা একটি বাড়ি ঘিরে ফেলে এবং সেখানে অবস্থান করা ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে তাদের গুলি বিনিময় শুরু হয়।  

রেড ক্রিসেন্টের ফিলিস্তিন শাখা জানিয়েছে, হামলায় আহত চার জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযানকালে ছোঁড়া টিয়ারগ্যাসের ভুক্তভোগী হয়েছে স্কুলগামী শিশুসহ অন্তত ১৫০ জন।

ইসরায়েলি সেনা গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, নিহতরা গত ৭ এপ্রিল জেরিকোতে এক হামলায় অংশ নেয়। তারা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে নিহত হয় ব্রিটিশ-ইসরায়েলি দুই বোন রিনা এবং মাইয়া ডি। গাড়িতে থাকা তাদের মা লুসি-ও আহত হন, জখম গুরুতর হওয়ায় পরে তার মৃত্যু হয়।  

অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক কর্তৃপক্ষ হামাস জানিয়েছে, আজ বৃহস্পতিবারের (৪ মে) হামলায় নিহতরা ছিলেন তাদের সশস্ত্র শাখার সদস্য। এরা হচ্ছেন - হাসান কাতনানি, মাউজ আল-মাসরি এবং ইব্রাহিম জাবের।

জেরিকোতে ওই হামলার দায় স্বীকার করা হয় হামাসের বিবৃতিতে। হামাস বলেছে, নিহত ইসরায়েলিরা ছিল জেরুজালেমের দক্ষিণে গড়ে তোলা ইফরাত নামক অবৈধ ইসরায়েলি বসতির অধিবাসী।   

ইসরায়েল দখলীকৃত এলাকায় একের পর এক অবৈধ বসতি গড়ে তুলছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস্তুচ্যুত করছে ফিলিস্তিনিদের। বর্তমানে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডে গড়ে তোলা হয়েছে দুই শতাধিক ইসরায়েলি বসতি। প্রায় ৫ লাখ ইসরায়েলি এসব বসতিতে বসবাস করে। বসতিতে যাতায়াতের রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর জন্যও প্রতিনিয়ত ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখল করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে, নিহত সদস্যদের 'নাবলুস শহরের বীর প্রতিরোধ যোদ্ধা' বলে বর্ণনা করেছে হামাস।

বৃহস্পতিবারই নিহতদের জানাযা অনুষ্ঠিত হয়। তাদের হত্যার প্রতিবাদে নাবলুসে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক সংগঠন।  

নাবলুস থেকে আল জাজিরার প্রতিবেদন নিদা ইব্রাহিম জানান, শহরে 'চরম উত্তেজনা' বিরাজ করছে। জানাযায় সমবেত জনতা পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে স্লোগান দিয়েছে।  

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিনি হত্যা / ইসরায়েলি সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ইসরায়েলি বিমান হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত
  • ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৮,০০০ ছাড়ালো
  • ইসরায়েলি বোমা থেকে পালাতে রাজি না ফিলিস্তিনিরা: ‘মরতে হলে মরব!’
  • ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ফিলিস্তিনির মৃত্যু  

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net