Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
গ্রেপ্তার হলেন ভারতের ‘খালিস্তানি নেতা’ অমৃতপাল সিং 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 April, 2023, 12:15 pm
Last modified: 23 April, 2023, 12:22 pm

Related News

  • শিখ বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করার পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত, অভিযোগ কানাডার
  • শিখ নেতার হত্যাকে কেন্দ্র করে শীর্ষ কূটনীতিকদের পাল্টাপাল্টি বহিষ্কার করল ভারত ও কানাডা
  • সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল কানাডা: অভিযোগ ভারতের
  • চীনের প্রভাবে লাগাম টানার পশ্চিমা প্রচেষ্টাকে জটিল করল ভারতের বিরুদ্ধে ট্রুডোর অভিযোগ
  • মুখোশপরা বন্দুকধারীর অতর্কিত হামলা, ধাওয়া: যেভাবে খুন হন হরদীপ সিং

গ্রেপ্তার হলেন ভারতের ‘খালিস্তানি নেতা’ অমৃতপাল সিং 

তার বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, হত্যা চেষ্টা, পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে।
টিবিএস ডেস্ক
23 April, 2023, 12:15 pm
Last modified: 23 April, 2023, 12:22 pm
ফাইল ছবি/সংগৃহীত

ভারতের পাঞ্জাবের একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে। গ্রেপ্তারের পর তাকে আসামের দিব্রুগড়ে নিয়ে যাওয়া হচ্ছে।

রবিবার ভোরে পাঞ্জাবের মোগা জেলার রোডে গ্রামের একটি গুরুদ্বারের সামনে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অমৃতপাল। শনিবার রাতেই মোগায় তিনি চলে এসেছিলেন বলে খবর। তার আগমনের খবর অমৃতপাল নিজেই পুলিশকে জানান। তারপর রবিবার ভোরে গুরুদ্বারে হাজির হন পলাতক নেতা। সেখানে তাকে দেখতে জড়ো হয়েছিলেন অনেকে। সকলের সামনে গুরুদ্বারে বসেই ভাষণ দেন অমৃতপাল।

এর আগে অমৃতপালের ঘনিষ্ঠ সব সহযোগীকেই আসামে নিয়ে যাওয়া হয়েছিল গ্রেপ্তারির পর। অমৃতপালকেও সেখানেই রাখা হবে বলে জানা গেছে। নিরাপত্তাজনিত কারণে পাঞ্জাবে রাখা হচ্ছে না অমৃতপালকে। ভাতিন্ডা এয়ার ফোর্স স্টেশন থেকে তাকে আসামের উদ্দেশে উড়িয়ে নিয়ে যাওয়া হবে।

ভারতের জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, হত্যা চেষ্টা, পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েকশো মানুষ নিয়ে গত ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তার ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই দু'জন পলাতক ছিলেন। শ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেপ্তার করে পুলিশ। অমৃতপাল অধরাই ছিলেন। অবশেষে ৩৬ দিন পর তাকে গ্রেপ্তার করা হল।

#WATCH | Earlier visuals of Waris Punjab De's #AmritpalSingh at Gurudwara in Moga, Punjab.

He was arrested by Punjab Police from Moga this morning and is likely to be shifted to Dibrugarh, Assam. pic.twitter.com/2HMxTr50s7— ANI (@ANI) April 23, 2023

এদিকে অমৃতপালের গ্রেপ্তারির পরই পাঞ্জাবে অশান্তি ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এই আবহে পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে দাবি, 'ওয়ারিস পাঞ্জাব দে' গোষ্ঠীর নেতা অমৃতপাল সিং একজন 'আইএসআই এজেন্ট'। পাকিস্তানি গুপ্তচর সংস্থা তাকে ভারতে নিয়ে এসেছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তুলতে। ভারতে সহিংসতা ছড়িয়ে দেওয়াই তার মূল উদ্দেশ্য।

গত মার্চ মাসে অমৃতপালকে ধরার জন্য অভিযান শুরু করে পাঞ্জাব পুলিশ। তার সহযোগীদের গ্রেপ্তার করতে সমর্থ হলেও অমৃতপাল নিজে নাটকীয়ভাবে পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছিল। এই অমৃতপাল সিং নিজের সেনা তৈরি করছিল বলে জানা গিয়েছে। নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের মতো 'আনন্দপুর খালসা ফোর্স' তৈরি করছিল সে। 'ওয়ারিস পাঞ্জাব দে' সংগঠনের প্রধান মানব বোমা স্কোয়াডও তৈরি করছিল বলে জানা গিয়েছে।

আরও জানা গেছে, নিজের 'নেশামুক্তি কেন্দ্র' এবং এক গুরুদ্বারে অস্ত্র মজুত করছিল অমৃতপাল। সেখানে যুব সমাজকে খালিস্তানি বিচ্ছিনতাবাদের পাঠ পড়ানো হত। মজুত অস্ত্র সহকারে সেই যুবকদের 'আত্মঘাতী' হামলার জন্য তৈরি করছিল অমৃতপাল সিং। আর এই সবই অমৃতপাল করছিল আইএসআই-এর মদদে।

  • সূত্র- হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা 
     

Related Topics

টপ নিউজ

অমৃতপাল সিং / খালিস্তানি নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • শিখ বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করার পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত, অভিযোগ কানাডার
  • শিখ নেতার হত্যাকে কেন্দ্র করে শীর্ষ কূটনীতিকদের পাল্টাপাল্টি বহিষ্কার করল ভারত ও কানাডা
  • সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল কানাডা: অভিযোগ ভারতের
  • চীনের প্রভাবে লাগাম টানার পশ্চিমা প্রচেষ্টাকে জটিল করল ভারতের বিরুদ্ধে ট্রুডোর অভিযোগ
  • মুখোশপরা বন্দুকধারীর অতর্কিত হামলা, ধাওয়া: যেভাবে খুন হন হরদীপ সিং

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net