Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
পুলিশের সামনেই গুলিতে নিহত সাবেক রাজনীতিক ও তার ভাই, চলছিল টিভি লাইভ

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
16 April, 2023, 10:00 am
Last modified: 16 April, 2023, 10:18 am

Related News

  • মুম্বাইয়ে ভারতীয় রাজনীতিবিদ বাবা সিদ্দিককে গুলি করে হত্যা
  • কোনো ক্লু নেই, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা ব্যক্তির উদ্দেশ্য এখনও রহস্যাবৃত
  • ৫২ বছর পর মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হামলার শিকার হলেন ট্রাম্প
  • ক্যামেরায় ধরা পড়ল ট্রাম্পের ওপর চালানো গুলির গতিপথ
  • ট্রাম্পের সমাবেশে গুলিবর্ষণকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে তদন্ত করছে এফবিআই

পুলিশের সামনেই গুলিতে নিহত সাবেক রাজনীতিক ও তার ভাই, চলছিল টিভি লাইভ

এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। তিনজনই সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাস্থলে ছিল। 
হিন্দুস্তান টাইমস
16 April, 2023, 10:00 am
Last modified: 16 April, 2023, 10:18 am
ছবি- সংগৃহীত

পুলিশের সামনেই রিভলভার ঠেকিয়ে চলল পরপর গুলি। সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন ভারতের 'মাফিয়া' তথা রাজনীতিবিদ আতিক আহমেদ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো আতিকের ভাই আশরাফেরও।

দেশটির উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মেডিক্যাল কলেজের কাছে ঘটে যাওয়া সে ভয়ংকর মুহূর্তের পুরোটা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। 

রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্য শনিবার রাত ১০টা নাগাদ আতিক ও আশরাফকে প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এই দু'জন দেশটির এক আইনজীবী হত্যা মামলার অন্যতম আসামী।

হাতকড়া পরিয়ে দু'জনকে পুলিশের গাড়ি থেকে নামানো হয়। নামানোর পর আতিকদের ঘিরে ধরেন সাংবাদিকরা। তারা প্রশ্ন করতে থাকেন। প্রাথমিকভাবে কিছু বলেনি আতিক। তারপর কিছু একটা বলতে শুরু করে।

কয়েকটি শব্দ বলার পরই বাঁ-দিক থেকে আতিকের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেয় এক আততায়ী। সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আতিক। আরও কয়েকজন গুলি চালাতে শুরু করে। আতিকের ভাই আশরাফকেও লক্ষ্য করে গুলি চালানো হয়। মাটিতে লুটিয়ে পড়ে আতিকের ভাইও। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, যে তিনজন (সানি, লাভলেশ এবং অরুণ) গুলি চালিয়েছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনজনই সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাস্থলে ছিল। 

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, 'আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। এখনই কিছু বলা যাবে না। সেটা তাড়াহুড়ো করা হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের এখনও জেরা করিনি আমরা।'

উল্লেখ্য, যেদিন রাতে আতিকদের হত্যা করা হল, সেদিন সকালেই আতিক আহমেদের ছেলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দু'দিন আগেই (বৃহস্পতিবার) উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের এনকাউন্টারে মৃত্যু হয় আতিকের ছেলে আসাদ এবং মাকসুদানের ছেলে গুলামের। এরা দু'জনেও প্রয়াগরাজে আইনজীবী উমেশের হত্যা মামলায় পলাতক ছিল। এই দুইজনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল পাঁচ লাখ রুপি। ছেলের মৃত্যুর আগে আতিক আশঙ্কা প্রকাশ করেছিল যে তাকেও এনকাউন্টারের শিকার হতে হবে। 

Related Topics

টপ নিউজ

আততায়ীর গুলি / ভারতীয় রাজনীতিবিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • মুম্বাইয়ে ভারতীয় রাজনীতিবিদ বাবা সিদ্দিককে গুলি করে হত্যা
  • কোনো ক্লু নেই, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা ব্যক্তির উদ্দেশ্য এখনও রহস্যাবৃত
  • ৫২ বছর পর মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হামলার শিকার হলেন ট্রাম্প
  • ক্যামেরায় ধরা পড়ল ট্রাম্পের ওপর চালানো গুলির গতিপথ
  • ট্রাম্পের সমাবেশে গুলিবর্ষণকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে তদন্ত করছে এফবিআই

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net