Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে আয়কর কর্মকর্তারা; ল্যাপটপ, মুঠোফোন বাজেয়াপ্ত 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
14 February, 2023, 04:35 pm
Last modified: 14 February, 2023, 04:44 pm

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?
  • বিএনপির শপথ অনুষ্ঠানে মোদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ
  • তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদি
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে আয়কর কর্মকর্তারা; ল্যাপটপ, মুঠোফোন বাজেয়াপ্ত 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন ভারতের আয়কর দপ্তরের কর্মকর্তারা। এসময় কর্মীদের ফোন-ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়, তবে কাউকে আটক করা হয়নি।
হিন্দুস্তান টাইমস
14 February, 2023, 04:35 pm
Last modified: 14 February, 2023, 04:44 pm
ছবি: সংগৃহীত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিয়ে ভারতে বিতর্ক যেন শেষই হচ্ছে না। ২০০২ সালে গুজরাটের দাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসির একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার নিয়ে বিতর্কের পর মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন ভারতের আয়কর দপ্তরের কর্মকর্তারা।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, তল্লাশির সময় কর্মীদের ফোন বাজেয়াপ্ত করা হয়, তবে কাউকে আটক করা হয়নি। বিবিসির দিল্লী কার্যালয়ে কর্মরত কর্মচারীদের অফিস ছেড়ে তাড়াতাড়ি বাড়ি যেতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই অভিযানকে তল্লাশি নয়, বরং 'জরিপ' বলে আখ্যা দিয়েছে আয়কর দপ্তর।

উল্লেখ্য যে, নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির প্রামাণ্যচিত্রটির সমালোচনা করেছিল কেন্দ্রীয় সরকার। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও ব্রিটিশ সংসদে দাঁড়িয়ে বিবিসির প্রামাণ্যচিত্রের বিরুদ্ধ মত পোষণ করেন। এই বিতর্কের মাঝেই এবার বিবিসির অফিসে আয়কর দপ্তরের হানা দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত প্রামাণ্যচিত্রকে ঘিরে বিবিসি বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের কাছে এই প্রামাণ্যচিত্র ব্লক করার কেন্দ্রীয় নির্দেশের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। সেই সঙ্গে মামলা দায়ের হয়েছিল ভারতে বিবিসির কার্যক্রম বন্ধের আর্জি জানিয়েও।

The Income Tax Authorities are currently at the BBC offices in New Delhi and Mumbai and we are fully cooperating.

We hope to have this situation resolved as soon as possible.

— BBC News Press Team (@BBCNewsPR) February 14, 2023

'ইন্ডিয়া:  দ্য মোদি কোশ্চেন' শীর্ষক ওই বিতর্কিত প্রামাণ্যচিত্র ভারতে দেখায়নি বিবিসি; তবে তা ইউটিউবে আপলোড করা হয়েছিল। তবে ভারত সরকার সেই তথ্যচিত্রটি 'ব্লক' করে দিয়েছিল। এদিকে গতকাল সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, ২০০২ সালের পর থেকেই মোদির পেছনে পড়ে রয়েছে বিবিসি।

এদিকে নিজেদের কার্যালয়ে আয়কর দপ্তরের 'জরিপ' নিয়ে মুখ খুলেছে বিবিসি কর্তৃপক্ষ। বিবিসি প্রেস নিউজ টিমের পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়, 'আয়কর কর্তৃপক্ষ বর্তমানে নয়াদিল্লি এবং মুম্বাইয়ের বিবিসি কার্যালয়ে রয়েছে এবং আমরা আধিকারিকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি। আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতির সমাধান হবে।'

Related Topics

টপ নিউজ

বিবিসি / দিল্লি / কার্যালয় / বিতর্ক / নরেন্দ্র মোদি / আয়কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?
  • বিএনপির শপথ অনুষ্ঠানে মোদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ
  • তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদি
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net