Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০,০০০ ছাড়াতে পারে: জাতিসংঘ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 February, 2023, 11:15 am
Last modified: 07 February, 2023, 01:50 pm

Related News

  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০,০০০ ছাড়াতে পারে: জাতিসংঘ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের সিনিয়র ইমার্জেন্সি অফিসার ক্যাথেরিন স্মলউড বলেছেন, ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০,০০০ ছাড়াতে পারে।
টিবিএস ডেস্ক
07 February, 2023, 11:15 am
Last modified: 07 February, 2023, 01:50 pm
ভূমিকম্পে তুরস্কের শহরগুলোর অনেক আবাসিক এলাকাই এখন লণ্ডভণ্ড। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৮০০ জনের বেশি মানুষ নিহতের খবর পাওয়া গেছে, খবর বিবিসির। 

সোমবার দিনের শুরুতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর একই দিনে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের সিনিয়র ইমার্জেন্সি অফিসার ক্যাথেরিন স্মলউড বলেছেন, ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০,০০০ ছাড়াতে পারে। মৃতের সংখ্যা যখন আনুমানিক ২৬০০ এর মতো ছিল, তখন সংবাদ সংস্থা এএফপিকে ক্যাথেরিন বলেছিলেন, "ভূমিকম্পের ফলে আরও ধসের সম্ভাবনা রয়েছে, তাই প্রাথমিকভাবে হতাহতের যা হিসাব পাওয়া যায়, সত্যিকারে তার চেয়ে প্রায় আটগুণ বেশি থাকে।"

"ভূমিকম্পে আমরা সবসময় এটাই দেখি; দুর্ভাগ্যবশত, ভূমিকম্পের পরবর্তী সপ্তাহের মধ্যেই হতাহতের সংখ্যা প্রাথমিক অনুমানের চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে", আরও যোগ করেন ক্যাথেরিন।

ভূমিকম্পে তুরস্কের শহরগুলোর অনেক আবাসিক এলাকাই এখন লণ্ডভণ্ড । অন্যদিকে, যুদ্ধের কারণে উদ্বাস্তু লাখ লাখ সিরীয় নাগরিকের দুর্ভোগও উঠেছে চরমে।

প্রচণ্ড শীতের মধ্যে এ দুর্যোগ আঘাত হানায়, মানবিক বিপর্যয়ের শঙ্কাও রয়েছে। তবে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন। 

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / ভূমিকম্প / তুরস্ক / মৃত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net