Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে গোল্ডম্যান স্যাকসকে টাকা পরিশোধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
30 January, 2023, 10:30 pm
Last modified: 30 January, 2023, 10:37 pm

Related News

  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • ফের দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
  • কর্মী নিয়োগে স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া: প্রধান উপদেষ্টা 
  • কুয়ালালামপুর সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে ড. ইউনূসের ‘অসাধারণ অগ্রগতির’ প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে গোল্ডম্যান স্যাকসকে টাকা পরিশোধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

গোল্ডম্যান স্যাকসের মতো প্রতিষ্ঠানের কারণেই মালয়েশিয়ার মতো সার্বভৌম রাষ্ট্রের তহবিলে এরকম কারচুপি হয়েছে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
ব্লুমবার্গ
30 January, 2023, 10:30 pm
Last modified: 30 January, 2023, 10:37 pm

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকা ব্যাংক গোল্ডম্যান স্যাকসকে মালয়েশিয়ার সরকারের সাথে তাদের মীমাংসিত সিদ্ধান্তকে সম্মান জানানোর দাবি করেছেন। তিনি জানিয়েছেন ওয়াল স্ট্রিট প্রতিষ্ঠানটির মামলার মীমাংসিত শর্তাবলী তাদের ইচ্ছানুযায়ী ঠিক করার জন্য তাদের অর্থনৈতিক ক্ষমতাকে ব্যবহার করা উচিৎ নয়। 

গোল্ডম্যান স্যাকসের মতো প্রতিষ্ঠানের কারণেই মালয়েশিয়ার মতো সার্বভৌম রাষ্ট্রের তহবিলে এরকম কারচুপি হয়েছে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কোন আন্তর্জাতিক সাক্ষাৎকারে ব্লুমবার্গ টেলিভিশনের হাসলিন্দা আমিনের সাথে এ কথা জানান তিনি। 

"আমার একমাত্র আবেদন হলো মালয়েশিয়ার সাথে তাদের এই চুক্তি মিটিয়ে ফেলা, কারণ ওয়ানএমডিবি সম্পর্কে পুরো বিশ্ব এখন জেনে গিয়েছে। এসব ঘটনা নিয়ে বইও লেখা হয়েছে এবং আমার মনে হয় গোল্ডম্যান স্যাকসের উচিৎ মালয়েশিয়ার সাথে চুক্তি করে এই কেলেঙ্কারি থেকে মুক্ত হওয়া।"

এশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ কাঁপিয়ে দেওয়া মাল্টি-বিলিয়ন ডলারের ১এমডিবি কেলেঙ্কারি হয়েছিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মাধ্যমে। ২০২০ সালে গোল্ডম্যান স্যাকস এই কেলেঙ্কারিতে তাদের অংশগ্রহণের কথা স্বীকার করে। 

"এখানে আমার কোন উদ্দেশ্য নেই, আমি এখানে একেবারেই নতুন। আমি কেবল পুরনো দ্বন্দ্বগুলো মেটাতে চাই। আমাদের পুরনো যে প্রতিশ্রুতি ছিল, সেগুলো ঠিক করতে চাই। আমাদের এই কেলেঙ্কারি থেকে বেরিয়ে আসতে হবে," বলে জানান আনোয়ার ইব্রাহিম। তিনি আরও যোগ করেন, "তবে তারা যদি এটি নিয়ে চাপ প্রয়োগ করতে থাকে, তবে আমার কিছু করার থাকবে না। আমার জনগণের প্রতি আমার দায়িত্ব আছে, আর আমার জনগণের বেঁচে থাকতে কষ্ট হচ্ছে। এবং আপনার হাতে যখন হাজার হাজার বিলিয়ন ডলার প্রফিট পড়ে রয়েছে, তখন আপনি আপনার নৈতিক দায়িত্ব আর আর্থিক দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না।"

Related Topics

টপ নিউজ

আনোয়ার ইব্রাহিম / নাজিব রাজাক / ওয়ানএমডিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • ফের দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
  • কর্মী নিয়োগে স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া: প্রধান উপদেষ্টা 
  • কুয়ালালামপুর সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে ড. ইউনূসের ‘অসাধারণ অগ্রগতির’ প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net