Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
ইউক্রেনে সেবা দেওয়া মাস্কের স্টারলিংক ডিশ ধ্বংস করার প্রযুক্তি তৈরি করছে রাশিয়ান কোম্পানি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 December, 2022, 06:00 pm
Last modified: 21 December, 2022, 06:03 pm

Related News

  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন

ইউক্রেনে সেবা দেওয়া মাস্কের স্টারলিংক ডিশ ধ্বংস করার প্রযুক্তি তৈরি করছে রাশিয়ান কোম্পানি

দাবি অনুযায়ী, এ প্রযুক্তি স্টারলিংক ডিশগুলোকে মূল অবস্থানের ৫ থেকে ৬০ মিটারের মধ্যে চিহ্নিত করতে পারে। এছাড়া এটি গাড়ির ওপর বসিয়েও ব্যবহার করা সম্ভব।
টিবিএস ডেস্ক
21 December, 2022, 06:00 pm
Last modified: 21 December, 2022, 06:03 pm
ছবি: সেসত্রোরেত্সক আর্মস ফ্যাক্টরি

রাশিয়ার একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে এটি দেশটির সেনাবাহিনীকে স্টারলিংক স্যাটেলাইট ডিশ অনুসন্ধান ও ধ্বংস করার কাজে সাহায্য করতে পারবে। খবর পিসিম্যাগ-এর।

ইউক্রেনের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি ব্যবস্থা।

এর আগে এ মাসে সেসত্রোরেত্সক আর্মস ফ্যাক্টরি নামক একটি রহস্যময় কোম্পানি এক ওয়েবসাইটে 'বর্শশেভিক' বা 'হগউইড' ব্যবস্থার কথা প্রকাশ করে। এ ব্যবস্থাটি ১০ কিলোমিটার দূরত্বে পর্যন্ত স্টারলিংক ডিশ খুঁজে বের করতে সক্ষম বলে জানানো হয়েছে।

দাবি অনুযায়ী, এ প্রযুক্তি স্টারলিংক ডিশগুলোকে মূল অবস্থানের ৫ থেকে ৬০ মিটারের মধ্যে চিহ্নিত করতে পারে। এছাড়া এটি গাড়ির ওপর বসিয়েও ব্যবহার করা সম্ভব।

ওই ওয়েবসাইটে প্রকাশিত একটি গ্রাফিক নকশায় শহুরে এলাকায় বর্শশেভিক ব্যবহার করার প্রক্রিয়া দেখানো হয়েছে। আরেকটি ছবিতে দেখা যায়, রাস্তায় চলমান একটি রাশিয়ান সাঁজোয়া জিপের ওপর একটি বর্শশেভিক বসানো হয়েছে।

ছবি: সেসত্রোরেত্সক আর্মস ফ্যাক্টরি

তবে বর্শশেভিক কীভাবে কাজ করে বা এটি কতটা কার্যকরী তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। রাশিয়ান সেনাবাহিনী ও প্যারামিলিটারি ওয়াগনার গ্রুপের সঙ্গে সম্পর্কিত এমন একটি টেলিগ্রাম চ্যানেলেও এ প্রযুক্তির বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই টেলিগ্রাম পোস্টে দাবি করা হয়েছে, বর্শশেভিক প্রযুক্তি বর্তমান যুদ্ধে ফ্রন্টলাইনে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।

স্পেসএক্সের এ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে। ইউক্রেন বাহিনী এটি ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে নিজেদের মধ্যে যোগাযোগ এবং ক্ষেত্রবিশেষে ড্রোনও পরিচালনা করছে।

স্পষ্টভাবেই রাশিয়া স্টারলিংকের ওপর ক্ষুদ্ধ। স্টারলিংক নেটওয়ার্ককে 'দেখে নেওয়ার' প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে রাশিয়া। এর আগে মার্চে যুদ্ধাঞ্চলে থাকা ইউক্রেনীয়দের স্টারলিংক ডিশগুলোকে প্রকাশ্যে স্থাপন না করতে সতর্ক করে দেন ইলন মাস্ক।

Related Topics

টপ নিউজ

স্টারলিংক / স্পেসএক্স / রাশিয়া / স্যাটেলাইট / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net