Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 December, 2022, 12:00 pm
Last modified: 14 December, 2022, 12:06 pm

Related News

  • লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমাদের আঙুলও ‘ট্রিগারে আছে’: আইআরজিসি
  • বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান
  • জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনাটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই এতে অনুমোদন দেবেন মার্কিন প্রতিরক্ষা সচিব।
টিবিএস ডেস্ক
14 December, 2022, 12:00 pm
Last modified: 14 December, 2022, 12:06 pm
ফাইল ছবি/এপি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে লড়াই শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক স্থাপনা ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। এরই পরিপ্রেক্ষিতে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে মার্কিন প্রশাসনের কাছে কয়েকমাস ধরে উন্নত ক্ষেপণাস্ত্রের জন্য অনুরোধ জানিয়ে আসছিল কিয়েভ। অবশেষে, কিয়েভকে মার্কিন বিমান প্রতিরক্ষাব্যবস্থা, প্যাট্রিয়ট দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশে অনিচ্ছুক তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনাটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডের অনুমোদনের আগে এতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের অনুমোদনের প্রয়োজন। 

আশা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই পরিকল্পনাটিতে অনুমোদন দেবেন প্রতিরক্ষা সচিব। তবে, ঠিক কবে নাগাদ এবং কতটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানো হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

কতটা কার্যকর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র? 

প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারিতে রয়েছে একটি পাওয়ার ইউনিট; একটি কমান্ড স্টেশন; একটি রাডার ইউনিট ও অ্যান্টেনা এবং সর্বোচ্চ আটটি ট্রাক-মাউন্টেড লঞ্চার, যার প্রতিটিতে চারটি সারফেস টু এয়ার মিসাইল রয়েছে। ক্ষেপণাস্ত্রটির পরিসীমা ৯৯ মাইল বা ১৬০ কিলোমিটার পর্যন্ত এবং এটি আগত মিসাইল বা বিমানকে আটকাতে সক্ষম।

রুশ বার্তাসংস্থা রাশিয়া টুডে'র এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় যুদ্ধে প্যাট্রিয়ট সিস্টেমটি ব্যাপকভাবে পরীক্ষা করা হয়েছিল। পেন্টাগনের দাবি, ছয় সপ্তাহের ওই সংঘাতে ৪৭টি ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৫টিই সফলভাবে আটকেছিল প্যাট্রিয়ট। তবে, পরবর্তীতে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, যুদ্ধে প্যাট্রিয়ট আসলে তেমন কর্যকর ছিল না, একটি বা কোনো স্কাডই আটকাতে পারেনি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। 

এছাড়া, ইয়েমেন থেকে হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আটকাতে প্যাট্রিয়ট ব্যবহার করেছিল সৌদি আরব। তখনও এটি তেমন কার্যকর বলে প্রমাণিত হয়নি। পরে ২০১৭ সালে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে প্যাট্রিয়ট সিস্টেমটিকে অকার্যকর বলে উল্লেখ করা হয়। 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন-রাশিয়া / যুক্তরাষ্ট্র / প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমাদের আঙুলও ‘ট্রিগারে আছে’: আইআরজিসি
  • বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান
  • জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net