Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
অভিযানের মুখে লিবজেন ও জেড-লাইব্রেরির আশ্রয় এখন ডার্ক ওয়েব

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক  
01 December, 2022, 11:45 am
Last modified: 01 December, 2022, 11:59 am

Related News

  • ব্যবহারকারীদের মধ্যে আসল বই শেয়ারে জেড-পয়েন্টের পরিকল্পনা জেড-লাইব্রেরির
  • ফিরে এল জেড-লাইব্রেরি! তবে ব্যবহার করতে হবে কিছু নিয়ম মেনে
  • একেবারেই হারিয়ে যাচ্ছে না জেড-লাইব্রেরি, আনা’স আর্কাইভে নতুন শুরু!
  • যেভাবে গুগল-অ্যামাজনের ফাঁস করা তথ্যে ধরা খেলেন জেড-লাইব্রেরি পরিচালনাকারীরা
  • জেড-লাইব্রেরির সঙ্গে যুক্ত দুই রুশ নাগরিককে গ্রেপ্তার

অভিযানের মুখে লিবজেন ও জেড-লাইব্রেরির আশ্রয় এখন ডার্ক ওয়েব

মাত্র তিন বছর আগেও লাইব্রেরি জেনেসিস বা লিবজেন-এর অন্তত পাঁচটি ছায়া এইচটিটিপি ওয়েবসাইট থাকত। প্রতিটি সাইটেই সব বই ও নিবন্ধ ব্যাকআপ হিসেবে রাখা হতো। কিন্তু চলতি সপ্তাহেই রেডিট ব্যবহারকারীরা দেখান লিবজেনের এই ছায়া ওয়েবসাইটের সংখ্যা এখন মাত্র দুটিতে নেমে এসেছে।
টিবিএস ডেস্ক  
01 December, 2022, 11:45 am
Last modified: 01 December, 2022, 11:59 am

কমে যাচ্ছে বিনামূল্যে চোরাই পথে অ্যাকাডেমিক বই, নিবন্ধ ও গবেষণা পত্রের বৃহত্তম সংগ্রহশালা লাইব্রেরি জেনেসিস বা লিবজেন-এর ওয়েব অ্যাক্সেস। ফলে বিনামূল্যে দুষ্প্রাপ্য বইয়ের এই বিশাল সম্ভারকে টিকিয়ে রাখতে ডার্ক ওয়েবই শেষ আশ্রয় হয়ে উঠবে বলে বিশ্লেষকদের ধারণা।

মার্কিন ম্যাগাজিন ভাইস-এর প্রতিবেদন অনুসারে, মাত্র তিন বছর আগেও লাইব্রেরি জেনেসিসের অন্তত পাঁচটি ছায়া এইচটিটিপি ওয়েবসাইট থাকত। প্রতিটি ওয়েবসাইটেই সব বই ও নিবন্ধ ব্যাকআপ হিসেবে আপলোড করা হতো। পাঠক যেকোনো সাইট থেকে নিজের পছন্দের ফাইল ডাউনলোড করতে পারতেন। ফলে এই সংগ্রহশালা একদিন হুট করে বন্ধ হয়ে যাবে, এমন ভয় ছিল না।

কিন্তু চলতি সপ্তাহেই রেডিট ব্যবহারকারীরা দেখান লিবজেনের এই ছায়া ওয়েবসাইটের সংখ্যা এখন মাত্র দু'টিতে নেমে এসেছে।

তৃতীয় বিশ্বের শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে লাইব্রেরি জেনেসিস তুমুল জনপ্রিয়। বিনামূল্যে এখানে দামি সব বই ও নিবন্ধ পেতে পারেন তারা। লিবজেনের মতো জেড লাইব্রেরি, সাইহাব-সহ আরও কিছু সাইটে বিনামূল্যে পাওয়া যাই বই ও গবেষণা প্রবন্ধ। চোরাই এই ওয়েবসাইটগুলো শ্যাডো লাইব্রেরি নামেও পরিচিত।

সম্প্রতি জেড লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার পর চিন্তায় পড়েছেন এর পৃষ্ঠপোষক ও নিয়মিত পাঠক।  চলতি মাসের শুরুতে জেড লাইব্রেরির প্রধান দুই কর্ণধারকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন, অনলাইন জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ আনা হয়।

এফবিআই-এর অভিযানের মাঝেই লিবজেন ও জেড-লাইব্রেরিতে ওয়েব অ্যাক্সেস মেলা মুশকিল হয়ে পড়েছে। আর তাই সংগ্রহশালার জন্য এখন টর এবং আইপিএফএসের মতো বিকল্প ব্রাউজার ও নেটওয়ার্ক বেছে নিতে হচ্ছে।

টরের মতো ব্রাউজারগুলো দিয়ে সাধারণত ডার্ক ওয়েবের বিশাল জগতে বিচরণ করা যায়। শ্যাডো লাইব্রেরির মতোই বেনামী নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারপ্লেনেটারি ফাইল সিস্টেম (আইপিএফএস), বিটটরেন্ট ও টর-এর হোস্টিম সিস্টেমগুলো উন্মুক্ত তথ্যপ্রাপ্তির আন্দোলনে নতুন গতি দিয়েছে।  লিবজেনের এইচটিটিপি ছায়া সাইটের সংখ্যা কমলেও এই বিকল্প নেটওয়ার্কগুলোতে ছায়া সাইটের সংখ্যা আরও বাড়বে। তবে ডার্ক ওয়েবের অংশ হওয়ায় এই সাইটগুলোতে অ্যক্সেস নেওয়া কিছুটা কঠিনই হবে।

রেডিটে একজন লিখেন, 'এগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ কাজ। এটা দুঃখজনক যে লোভ, স্বার্থ আর ক্ষমতা লিপ্সার কারণে এমন একটি সংগ্রহশালা বন্ধ হয়ে যাবে। আমরা এমন এক সময়ে বাস করছি যখন এই জ্ঞান ও সম্পদগুলো তালাবদ্ধ করে রাখার পরিবর্তে উন্মুক্ত করে দিলে সমগ্র মানবজাতিই উপকৃত হতো। অথচ এখন ৮০০ কোটি মানুষের এই পৃথিবীতে খুব সামান্য মানুষই এসবের অ্যাক্সেস পাবেন'।

এদিকে লিবজেনের ছায়া এইচটিটিপি ওয়েবসাইটগুলো কোথায় যাচ্ছে তার ব্যাখ্যাও মিলেনি। তবে এটা নিশ্চিত যে এত বৃহৎ একটি সংগ্রহশালা পরিচালনা করতে ব্যাপক পরিসরে কাজ করতে হয়। সেজন্য হয়তো অনেক সময় হতাশ হয়েই হাল ছেড়ে দেন অনেক আর্কাইভিস্ট। আবার এমনও হতে পারে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন তারা। কয়েক বছর আগে সাইহাব উদ্ধার করতে আর্কাইভিস্টরা মিলিতভাবে যে উদ্ধার অভিযান শুরু করেছিল এবারও তেমন কিছু ঘটতে পারে।

জেড-লাইব্রেরির বন্ধ হওয়ার খবরে সংগ্রহশালাটিকে বাঁচাতে সমর্থনকারীরা অনেকেই আর্থিকভাবে সহায়তার ঘোষণা দেন। জেড লাইব্রেরি দলও দুই লাইব্রেরিয়ানের গ্রেপ্তার নিয়ে দুঃখ প্রকাশ করে এক আনুষ্ঠানিক বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানান বলে টরেন্ট ফ্রিকের এক প্রতিবেদনে জানা গেছে।

এতসব অভিযানের মধ্যে লিবজেনের মতো শ্যাডো লাইব্রেরিগুলো টিকে থাকবে কী করে তা বলা মুশকিল। তবে জ্ঞানপিপাসু যারা প্রচলিত ধারায় প্রাতিষ্ঠানিকভাবে জ্ঞান সংরক্ষণের বিরোধিতা করেন, তাদের আন্দোলনে যে আরও অনেক শ্যাডো আর্কাইভিস্ট যুক্ত হবেন তা নিশ্চিত। ফলে, লিবজেন বা জেড লাইব্রেরির মতো ভবিষ্যতে হয়তো বিকল্প আরও ছায়া সংগ্রহশালা তৈরি হবে।

Related Topics

টপ নিউজ

জেড-লাইব্রেরি / লাইব্রেরি জেনেসিস / লিবজেন / চোরাই বই / শ্যাডো লাইব্রেরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ব্যবহারকারীদের মধ্যে আসল বই শেয়ারে জেড-পয়েন্টের পরিকল্পনা জেড-লাইব্রেরির
  • ফিরে এল জেড-লাইব্রেরি! তবে ব্যবহার করতে হবে কিছু নিয়ম মেনে
  • একেবারেই হারিয়ে যাচ্ছে না জেড-লাইব্রেরি, আনা’স আর্কাইভে নতুন শুরু!
  • যেভাবে গুগল-অ্যামাজনের ফাঁস করা তথ্যে ধরা খেলেন জেড-লাইব্রেরি পরিচালনাকারীরা
  • জেড-লাইব্রেরির সঙ্গে যুক্ত দুই রুশ নাগরিককে গ্রেপ্তার

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net