Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
একেবারেই হারিয়ে যাচ্ছে না জেড-লাইব্রেরি, আনা’স আর্কাইভে নতুন শুরু!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 November, 2022, 10:50 pm
Last modified: 26 November, 2022, 10:52 pm

Related News

  • ব্যবহারকারীদের মধ্যে আসল বই শেয়ারে জেড-পয়েন্টের পরিকল্পনা জেড-লাইব্রেরির
  • ফিরে এল জেড-লাইব্রেরি! তবে ব্যবহার করতে হবে কিছু নিয়ম মেনে
  • অভিযানের মুখে লিবজেন ও জেড-লাইব্রেরির আশ্রয় এখন ডার্ক ওয়েব
  • যেভাবে গুগল-অ্যামাজনের ফাঁস করা তথ্যে ধরা খেলেন জেড-লাইব্রেরি পরিচালনাকারীরা
  • জেড-লাইব্রেরির সঙ্গে যুক্ত দুই রুশ নাগরিককে গ্রেপ্তার

একেবারেই হারিয়ে যাচ্ছে না জেড-লাইব্রেরি, আনা’স আর্কাইভে নতুন শুরু!

আনা'স আর্কাইভের দাবি, তারা স্রেফ একটি সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করছেন। তারা যেটা করছেন তা হলো, ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া কোন সাইট থেকে তারা তাদের অভীষ্ট ফাইল ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে তারা মনে করেন, যেহেতু তারা তাদের সাইটে কোনো কনটেন্ট হোস্ট করছেন না, তাই তাদের এ কাজটি বৈধ।
টিবিএস ডেস্ক
26 November, 2022, 10:50 pm
Last modified: 26 November, 2022, 10:52 pm
ছবি: গুডইরিডার

জেড-লাইব্রেরি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থা। এর সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে তৎপর তারা। কিন্তু জেড-লাইব্রেরিকে ফিরিয়ে আনার জন্যও চেষ্টার কমতি হচ্ছে না। খবর গুডইরিডার-এর।

ইন্টারনেট আর্কাইভারদের অনেকেই জেড-লাইব্রেরি বন্ধ হওয়ার আগে এর সংগ্রহে থাকা সবগুলো কনটেন্ট 'ব্যাক আপ' করতে ও সেগুলো আবার 'ইন্টারনেটে ছড়িয়ে দিতে' চেষ্টা করে যাচ্ছেন।

এমন একটি সার্চ ইঞ্জিন হচ্ছে 'আনা'স আর্কাইভ'। গত কয়েক সপ্তাহ আগেই এটি প্রস্তুত করা হয়। এ ওয়েবসাইটটি বর্তমানে বিভিন্ন সূত্রের মাধ্যমে 'পৃথিবীর সব বইয়ের ক্যাটালগ তৈরি করার চেষ্টা করছে'।

তবে এ ওয়েবসাইটের পেছনে যারা রয়েছেন, তারা নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করার জন্য পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছেন। টরেন্ট ফ্রিককে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েবসাইটটির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, তারা নিজেদের পরিচয় গোপন রাখতে ও কাজের ক্ষেত্রে কোনো চিহ্ন না রাখতে যা যা করার প্রয়োজন, সবই করছেন।

আর জেড-লাইব্রেরির সঙ্গে জড়িত দুই রাশিয়ান ভ্যালেরিয়া এরমাকোভা ও অ্যান্টন ন্যাপোলস্কি নিজেদের গোপনীয়তা বজায় রাখা নিয়ে একদমই ভাবেননি বলেই এফবিআইয়ের তাদেরকে শনাক্ত করা সহজ হয়ে গিয়েছিল।

আনা'স আর্কাইভের দাবি, তারা স্রেফ একটি সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করছেন। তারা যেটা করছেন তা হলো, ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া কোন সাইট থেকে তারা তাদের অভীষ্ট ফাইল ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে তারা মনে করেন, যেহেতু তারা তাদের সাইটে কোনো কনটেন্ট হোস্ট করছেন না, তাই তাদের এ কাজটি বৈধ।

তাদের ওয়েবসাইটে লেখাই আছে, ব্যবহারকারীরা কোনো থার্ড-পার্টি ওয়েবসাইট থেকে কোনো কনটেন্ট ডাউনলোড করলে তার জন্য আনা'স আর্কাইভকে দায়ী করা যাবে না।

এ আনা নামক ব্যক্তিটি কে তা নিয়ে বিশেষ কিছু এখনো জানা যায়নি। তবে এ ওয়েবসাইটটির আরও এ ধরনের আর্কাইভিস্টদের সঙ্গে যোগসাজশ রয়েছে।

এরকম একটি ওয়েবসাইট হচ্ছে প্রাইভেট লাইব্রেরি মিরর বা পিলিমি। যেসব ওয়েবসাইট অবৈধভাবে কপিরাইট করা কনটেন্ট সরবরাহ করে, সেগুলোর ব্যাকআপ হচ্ছে পিলিমি। জেড-লাইব্রেরি নিজেই লিবজেন-এর ব্যাকআপ ওয়েবসাইট ছিল।

সবমিলিয়ে এটাই পরিষ্কার যে, স্রেফ জেড-লাইব্রেরিরর মতো একটা-দুটো ওয়েবসাইটকে অকেজো করে দিলেই ইন্টারনেটে কপিরাইটেড কনটেন্টের অবৈধ বিতরণ বন্ধ হয়ে যাবে না। কারণ, এখানে দুপক্ষই মনে করে তাদের মতাদর্শ সঠিক। ফলে এটি আইনগত সমস্যার চেয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিগত সমস্যা হিসেবেই বেশি প্রকট হয়ে ওঠে।

Related Topics

টপ নিউজ

জেড-লাইব্রেরি / আনা'স আর্কাইভ / ডিজিটাল লাইব্রেরি / ইন্টারনেট আর্কাইভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ব্যবহারকারীদের মধ্যে আসল বই শেয়ারে জেড-পয়েন্টের পরিকল্পনা জেড-লাইব্রেরির
  • ফিরে এল জেড-লাইব্রেরি! তবে ব্যবহার করতে হবে কিছু নিয়ম মেনে
  • অভিযানের মুখে লিবজেন ও জেড-লাইব্রেরির আশ্রয় এখন ডার্ক ওয়েব
  • যেভাবে গুগল-অ্যামাজনের ফাঁস করা তথ্যে ধরা খেলেন জেড-লাইব্রেরি পরিচালনাকারীরা
  • জেড-লাইব্রেরির সঙ্গে যুক্ত দুই রুশ নাগরিককে গ্রেপ্তার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net