Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ইউক্রেন যুদ্ধে ‘বিরক্ত’ রুশদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে খুঁজছে সিআইএ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 November, 2022, 09:00 am
Last modified: 26 November, 2022, 09:34 am

Related News

  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে ‘বিরক্ত’ রুশদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে খুঁজছে সিআইএ

অসন্তুষ্ট সামরিক অফিসার, রাশিয়া থেকে পালিয়ে যাওয়া নাগরিক কিংবা অলিগার্ক যারা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন ব্যক্তিদের গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব বলে মনে করেন সিআইএ কর্মকর্তারা। 
টিবিএস ডেস্ক
26 November, 2022, 09:00 am
Last modified: 26 November, 2022, 09:34 am

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডেপুটি ডিরেক্টর ডেভিড মার্লো গত সপ্তাহে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের জন্য বিরক্ত রুশদেরকে গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য খুঁজছে সিআইএ। খবর বিজনেস ইনসাইডারের। 

ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের হেইডেন সেন্টারে মার্লো পুতিনের বিষেদাগার করে বলেন, "ইউক্রেন যুদ্ধ শুরুর আগে পুতিন তার সেরা সময়ে ছিল, কারণ তার হাতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু পুতিন তার এই ক্ষমতার প্রতিটি কণার অপব্যবহার করেছে।"

"আমরা সারা বিশ্বজুড়ে এমন রুশদেরকে খুঁজছি যারা পুতিনের এসব কার্যকলাপের জন্য আমাদের মতোই বিরক্ত। আমরা ব্যবসা করার জন্য উন্মুক্ত।"

সিআইএ ডেপুটি ডিরেক্টর ডেভিড মার্লো

ডেভিড মার্লোর এই বক্তব্য প্রথম উঠে আসে ওয়াল স্ট্রিট জার্নালের পাতায়, যার সাথে সিআইএ-র সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যের মিল পাওয়া যায়। তাদের মতে ইউক্রেনের সাথে রাশিয়ার এই যুদ্ধ গুপ্তচর নিয়োগের রাস্তা সহজ করে দিয়েছে। অসন্তুষ্ট সামরিক অফিসার, রাশিয়া থেকে পালিয়ে যাওয়া নাগরিক কিংবা অলিগার্ক যারা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন ব্যক্তিদের গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব। 

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর ডিরেক্টর গত সপ্তাহে জানান যে, এই বছর ইউরোপীয় দেশগুলো ৪০০ রুশ কর্মকর্তাকে গুপ্তচর হওয়ার সন্দেহে বহিষ্কার করেছে। তারপরেই সিআইএ ডেপুটি ডিরেক্টর এই মন্তব্য করেন। এমআই৫-এর ডিরেক্টর জেনারেল কেন ম্যাকক্যালাম ইউক্রেন যুদ্ধে রুশ ইন্টেলিজেন্সের বিরুদ্ধে এমআই৫-এর কার্যকর ভূমিকার জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন। তার মতে, সাম্প্রতিক ইউরোপীয় ইতিহাসে সবচেয়ে কৌশলী আঘাত করতে সক্ষম হয়েছে তারা। 

২০২১ সালের জুন মাসে ডেভিড মার্লোকে ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ করে ডিরেক্টর উইলিয়াম বার্নস। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্লোর সবচেয়ে জটিল ও বড় পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা রয়েছে, এমনকি যুদ্ধক্ষেত্রেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 

Related Topics

সিআইএ / গুপ্তচর / রাশিয়া / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net