Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
পাখি এখন মুক্ত: টুইটার কিনে নেওয়ার পর ইলন মাস্কের প্রথম টুইট!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 October, 2022, 02:05 pm
Last modified: 28 October, 2022, 03:25 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

পাখি এখন মুক্ত: টুইটার কিনে নেওয়ার পর ইলন মাস্কের প্রথম টুইট!

নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, টুইটার অধিগ্রহণের পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির সিইও পরাগ আগারওয়ালসহ শীর্ষ চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন ইলন মাস্ক। 
টিবিএস ডেস্ক
28 October, 2022, 02:05 pm
Last modified: 28 October, 2022, 03:25 pm
ছবি: সংগৃহীত

বেশ লম্বা সময় ধরে নানা বিতর্কের পর অবশেষে টুইটার কিনেই নিলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় একটি চুক্তির মধ্য দিয়ে টুইটারের মালিকানা নিজের হাতে নিয়েছেন স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টুইটার অধিগ্রহণের খবর নিশ্চিত করার পর প্রথম যে টুইট করেছেন মাস্ক, তা হলো- 'পাখি এখন মুক্ত'।  

টুইটার কর্তৃপক্ষের সাথে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজের জয় নিশ্চিত করেছেন টেসলার সিইও। নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, টুইটার অধিগ্রহণের পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির সিইও পরাগ আগারওয়ালসহ শীর্ষ চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন ইলন মাস্ক। 

the bird is freed

— Elon Musk (@elonmusk) October 28, 2022

ঘটনার সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, চাকরিচ্যুত তিনজন হলেন টুইটারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেড সেগাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডে ও জেনারেল কাউন্সেল শন এজেট। 

মাস্ক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে 'বাক-স্বাধীনতাকে' সর্বোচ্চ প্রাধান্য দিতে তিনি টুইটারের কন্টেন্ট বিষয়ক নীতিগুলো পুনর্বিবেচনা করবেন। বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার আরও বলেন, বারবার টুইটারের নিয়মকানুন ভঙ্গ করলে কোনো ব্যবহারকারীকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তের সাথেও তিনি একমত নন, কারণ এর ফলে বিতর্কিত টুইটার ব্যবহারকারীরা আবারও অন্য উপায়ে এই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পারে।

(বাঁ থেকে) পরাগ আগারওয়াল, নেড সেগাল, বিজয়া গাড্ডে ও শন এজেট। ছবি: নিউইয়র্ক টাইমস

তবে একই যুক্তি বিবেচনায় ইলন মাস্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও টুইটারে ফিরে আসতে দেন কিনা, সেদিকেই নজর অনেকের; যেহেতু মাস্ক এর আগে এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। আর তাই যদি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন ও ২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে তা বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে টুইটার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না দাবি করে সেই চুক্তি থেকে সরে আসেন মাস্ক। তারপরেই হু-হু করে টুইটারের শেয়ারের দরপতন হতে থাকে। তারপর শুরু হয় আইনি লড়াই। শেষ পর্যন্ত মাস্ক টুইটার কিনতে পারবেন কিনা তা নিয়েও সংশয় দেখা দেয়। তবে টুইইটার অধিগ্রহণের মাধ্যমে শেষ হাসি হেসেছেন ইলন মাস্কই!  

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টুইটার / অধিগ্রহণ / টুইট / পাখি / মুক্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net