Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
স্কুল শ্যুটিং নিয়ে মিথ্যাচার, ৯৬৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যালেক্স জোনসকে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 October, 2022, 06:35 pm
Last modified: 13 October, 2022, 06:56 pm

Related News

  • হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে 
  • কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
  • যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে ২ শিক্ষার্থী নিহত, গুরুতর আহত ৯; বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
  • ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

স্কুল শ্যুটিং নিয়ে মিথ্যাচার, ৯৬৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যালেক্স জোনসকে

২০১২ সালে কানেক্টিকাটে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ শিশু ও ৬ প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন। কিন্তু অ্যালেক্স জোনস বহু বছর ধরেই দাবি করে এসেছেন যে, আমেরিকানদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার জন্য সরকার স্যান্ডি হুক স্কুলের ঘটনাটি 'মঞ্চায়িত' করেছিল এবং এ ঘটনায় কেউ নিহত হয়নি।
টিবিএস ডেস্ক
13 October, 2022, 06:35 pm
Last modified: 13 October, 2022, 06:56 pm
অ্যালেক্স জোনস। ছবি: ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্রের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনাকে 'ধোঁকাবাজি' দাবি করায় মার্কিন ষড়যন্ত্র তাত্ত্বিক অ্যালেক্স জোনসকে ৯৬৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার কানেক্টিকাটের ওয়াটারবারিতে (গোলাগুলির স্থান থেকে ২০ মাইল দূরে) এ রায় ঘোষণা করা হয়। নিহতদের পরিবারের অনেকেই এসময় চোখের পানি ধরে রাখতে পারেননি।  

বিবিসি সূত্রে জানা যায় ঘটনায় ক্ষতিগ্রস্ত আটজন এবং একজন এফবিআই এজেন্টের পরিবার কানেক্টিকাটের আদালতে মানহানি মামলায় অন্তত ৫৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ- ডানপন্থী রেডিও হোস্ট অ্যালেক্স জোনস গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানোয় এক দশক ধরে তারা খুনের হুমকি ও হেনস্থার শিকার হয়ে এসেছেন।

২০১২ সালে কানেক্টিকাটে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ শিশু ও ৬ প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন।

কিন্তু অ্যালেক্স জোনস বহু বছর ধরেই নিজের প্রতিষ্ঠিত ওয়েবসাইট 'ইনফোয়ারস' এবং টকশোর মাধ্যমে দাবি করে এসেছেন যে, আমেরিকানদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার জন্য সরকার স্যান্ডি হুক স্কুলের ঘটনাটি 'মঞ্চায়িত' করেছিল এবং এ ঘটনায় কেউ নিহত হয়নি। তিনি ঐ ঘটনায় নিহতদের মা-বাবাকে 'আপদকালীন অভিনেতা' বলে আখ্যা দেন এবং দাবি করেন, এদের কারো কারো আসলে অস্তিত্বই নেই।   

কিন্তু চলতি বছরের আগস্টে টেক্সাসে আলাদা একটি মানহানি মামলায় অ্যালেক্স জোনস মেনে নেন যে স্যান্ডি হুক স্কুলে বন্দুকধারীর ঘটনা 'শতভাগ সত্য' ছিল।

তিন সপ্তাহের শুনানিতে সাক্ষ্য দিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। কেউ কেউ জানিয়েছেন, জোনসের মিথ্যাচারের ফলে অনলাইনে বিদ্বেষের শিকার হয়েছেন তারা। আবার কেউ কেউ নিরাপত্তার খাতিরে নিজেদের বাসস্থান পাল্টাতে বাধ্য হয়েছেন। মার্ক বারডেন নামের এক বাবা জানা, তিনি মানুষকে তার ছেলের কবরের ওপর 'মূত্রত্যাগ করা' ও 'কবর খোঁড়া'র হুমকি দিতে শুনেছেন।

জুরিরা আরও প্রমাণ পেয়েছেন যে জোনসের কোম্পানি ফ্রি স্পিচ সিস্টেম ইনফোয়ারস-এর ক্যাটালগের মাধ্যমে পুষ্টি সাপ্লিমেন্ট ও সারভাইভাল গিয়ার বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন।

এদিকে অ্যালেক্স জোনস তার ভক্তদের কাছে অনুরোধ করেছেন জরুরি ভিত্তিতে তাকে অর্থ দিয়ে সাহায্য করার জন্য এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে এই টাকা তার আইনি লড়াইয়ের কাজে ব্যয় হবে না, বরং তার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পেছনে ব্যয় হবে।

তাছাড়া, আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলেও জানিয়েছেন জোনসের আইনজীবী।

Related Topics

টপ নিউজ

স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল / বন্দুকধারীর হামলা / মিথ্যাচার / অ্যালেক্স জোনস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে 
  • কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
  • যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে ২ শিক্ষার্থী নিহত, গুরুতর আহত ৯; বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
  • ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net