Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে বাংলাদেশ, ভোটদানে বিরত ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 October, 2022, 11:10 am
Last modified: 13 October, 2022, 11:58 am

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • সংকেতের লড়াই: যেভাবে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যে সুবিধা পাচ্ছে ইরান
  • রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় পাওয়ার অপেক্ষায় সরকার: অর্থমন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে বাংলাদেশ, ভোটদানে বিরত ভারত-পাকিস্তান

জাতিসংঘ সাধারণ পরিষদের মোট ১৯৩ সদস্যের তিন-চতুর্থাংশ, অর্থাৎ ১৪৩টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে, ৫টি দেশ বিপক্ষে এবং ৩৫টি দেশ ভোটদানে বিরত থেকেছে।
টিবিএস ডেস্ক
13 October, 2022, 11:10 am
Last modified: 13 October, 2022, 11:58 am
ছবি: রয়টার্স

ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করায় রাশিয়ার বিরুদ্ধে আনা জাতিংঘের নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয় বুধবার (১২ অক্টোবর)। সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ; অন্যদিকে, ভোটদানে বিরত থেকেছে ভারত ও পাকিস্তানসহ জাতিসংঘের ৩৫টি সদস্য দেশ। খবর আল জাজিরার।

জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আংশিক দখলকৃত চার অঞ্চলকে 'অবৈধভাবে রুশ অধিভুক্তির প্রচেষ্টার' বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার অহ্বান জানায় বিশ্বের সকল দেশকে। দখলকৃত অঞ্চল চারটিকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দিয়ে, ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডার প্রতি সম্মান জানানোর আহ্বান জানায় বিশ্বের সর্বোচ্চ এই সংগঠন। 

বুধবারের ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের মোট ১৯৩ সদস্যের তিন-চতুর্থাংশ, অর্থাৎ বাংলাদেশসহ ১৪৩টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতাকে পুনর্নিশ্চিত করেছে।

অন্যদিকে, প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে রাশিয়ার পক্ষ নিয়েছে চারটি দেশ- সিরিয়া, নিকারাগুয়া, উত্তর কোরিয়া ও বেলারুশ। এছাড়া ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কাসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আনা প্রায় সকল নিন্দা প্রস্তাবের ভোটাভুটি থেকেই নিজেকে বিরত রাখছে ভারত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ভারতের এমন অবস্থান প্রসঙ্গে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে দিল্লি। তবে ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ আরও তীব্র হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

গেল সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চল- দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিজিয়া দখল করে নেয় রাশিয়া। সেখানে গণভোট করিয়ে রুশ ফেডারেশনের সঙ্গে ওই অঞ্চলগুলো যুক্ত করার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সংযুক্তিকরণের বিষয়টির নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছিল আলবেনিয়া। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ভোটদান থেকে বিরত থেকে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গোপন ব্যালটে ভোটদানের পক্ষে প্রস্তাব এনেছিল রাশিয়া। কিন্তু সেই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছিল ভারত। তবে আসল ভোটের সময় রাশিয়ার বিরুদ্ধে যায়নি দেশটি; ভোটদানে বিরত থেকেছে। 

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ভোটদান থেকে বিরত থাকার প্রসঙ্গে বলেন, এই সিদ্ধান্ত ভারতের সুচিন্তিত জাতীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এটি যুদ্ধের যুগ হতে পারে না। সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টার করতে হবে। এই দৃঢ় সংকল্পের সাথেই ভারত ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।"
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / রাশিয়া / জাতিসংঘ / নিন্দা প্রস্তাব / ভারত / ভারত-রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • সংকেতের লড়াই: যেভাবে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যে সুবিধা পাচ্ছে ইরান
  • রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় পাওয়ার অপেক্ষায় সরকার: অর্থমন্ত্রী

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net