Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
রাশিয়ার গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি বাতিল, চড়া দামে এলএনজি কার্গো কিনল ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 September, 2022, 01:10 pm
Last modified: 20 September, 2022, 01:23 pm

Related News

  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন  

রাশিয়ার গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি বাতিল, চড়া দামে এলএনজি কার্গো কিনল ভারত

প্রতিষ্ঠানটি ভারতীয় কোম্পানিকে জানিয়েছে, ভারতে সরবরাহ করার মতো জ্বালানি এখন তাদের কাছে নেই। এবং অক্টোবরে ভারতকে এলএনজি’র চালান সরবরাহের যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার জন্য একটি ছোট জরিমানাও দেবে তারা। 
টিবিএস ডেস্ক
20 September, 2022, 01:10 pm
Last modified: 20 September, 2022, 01:23 pm
ছবি: রয়টার্স

চলতি বছরের অক্টোবরে গ্যাস সরবরাহের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভারতকে, তা সম্প্রতি বাতিল করেছে রুশ কোম্পানি। ফলে জ্বালানি সংকটের ধাক্কা সামলে নিতে দেশটির সবচেয়ে বড় গ্যাস বিতরক কোম্পানি গেইল ইন্ডিয়া (জিএআইএল ইন্ডিয়া) চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে বাধ্য হয়েছে।

দ্য বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট ৪০ ডলারের বেশি দাম দিয়ে তিনটি এলএনজি কার্গো কিনেছে গেইল ইন্ডিয়া। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সোমবার (১৯ সেপ্টেম্বর) ব্লুমবার্গকে নিশ্চিত করেছেন এ তথ্য। 

ভারতে এলএনজি ক্রয়ে এটিই সর্বোচ্চ রেকর্ড দাম। গত বছরেও এর অর্ধেকের কম দামে এলএনজি কিনেছিল দেশটি।

রাশিয়ার গ্যাসের শূন্যতা পূরণে হিমশিম খাচ্ছে ভারত। জ্বালানি সংকটের এই মুহূর্তে ইউরোপের সঙ্গে বাকি বিশ্বের প্রতিযোগিতা প্রাকৃতিক গ্যাসের দামকে নিয়ে গেছে সর্বোচ্চ পর্যায়ে।

ইউক্রেন আক্রমণের পর থেকে সস্তায় রুশ জ্বালানির অন্যতম ক্রেতা হয়ে উঠে ভারত। তবে কিছুদিন আগে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গ্যাজপ্রমের একটি স্থানীয় শাখা জার্মানির নিয়ন্ত্রণে চলে যাওয়ায়, গ্যাস সরবরাহে ভারতকে দেওয়া প্রতিশ্রুতি বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে। আসন্ন শীতকে সামনে রেখে ইউরোপে সরাসরি গ্যাস সরবরাহ করা হবে জার্মানির নিয়ন্ত্রণে থাকা ওই গ্যাস প্ল্যান্ট থেকে। 

নিয়ন্ত্রণ নেওয়ার পর প্ল্যান্টটির নতুন নামকরণ করা হয় 'সিকিউরিং এনার্জি ফর ইউরোপ' (ইউরোপের জন্য জ্বালানি সুরক্ষা)। প্রতিষ্ঠানটি ভারতীয় কোম্পানিকে জানিয়েছে, ভারতে সরবরাহ করার মতো জ্বালানি এখন তাদের কাছে নেই। এবং অক্টোবরে ভারতকে এলএনজি'র চালান সরবরাহের যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার জন্য একটি ছোট্ট জরিমানাও দিতে রাজি হয়েছে তারা। 

গেইল ইন্ডিয়ার চেয়ারম্যান মনোজ জৈন জানান, গত মাসে গ্যাজপ্রমের ওই শাখার সঙ্গে আলোচনার চেষ্টা করেছিল গেইল, কিন্তু এখনও কোনো নতুন চুক্তির ঘোষণা করা হয়নি।

তিনি আরও জানান, গত মাসে ওই প্ল্যান্টের প্রতিশ্রুত ব্যর্থ সরবরাহ তেমন উল্লেখযোগ্য ছিলনা; এটি ভারতের মোট গ্যাস সরবরাহের মাত্র ১০ থেকে ১৫ শতাংশকে প্রভাবিত করেছে।

তবে রয়টার্সের প্রতিবেদনের দাবি, দীর্ঘমেয়াদে ভারতে গ্যাস সরবরাহের বিপত্তি কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গেইল ইন্ডিয়া। 

  • সূত্র: বিজনেস ইনসাইডার 
     
Related Topics

টপ নিউজ

জ্বালানি / জ্বালানি সংকট / রাশিয়া-ভারত / গ্যাস / এলএনজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন  

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net