Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
কে ছিল টার্গেট? পুতিনের মস্তিষ্কখ্যাত দুগিন? তদন্ত শুরু

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট  
22 August, 2022, 05:25 pm
Last modified: 22 August, 2022, 05:40 pm

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু ও তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান এইচআরএসএস’র
  • বিগত আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী
  • বিগত সরকারের গাফিলতিতেই হামের টিকার সংকট, তদন্তের প্রয়োজন নেই: জিয়াউদ্দিন হায়দার
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে

কে ছিল টার্গেট? পুতিনের মস্তিষ্কখ্যাত দুগিন? তদন্ত শুরু

রুশ সরকার বেশ গুরুত্ব দিয়েই তদন্ত করছে এই হত্যাকাণ্ডের। অনুসন্ধানের ভার নিয়েছে খোদ জাতীয় তদন্ত কমিটি। এটি রাশিয়ার প্রধান ফেডারেল তদন্ত সংস্থা। বোঝাই যাচ্ছে, ক্রেমলিন মোটেও হালকা করে দেখছে না এই মর্মান্তিক ঘটনাকে। 
টিবিএস রিপোর্ট  
22 August, 2022, 05:25 pm
Last modified: 22 August, 2022, 05:40 pm
মস্কোর উপকন্ঠে দারিয়া দুগিনা যে গাড়িটি চালাচ্ছিলেন সেটির ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন তদন্তকারীরা। ছবি: ইনভেস্টিগেটিভ কমিটি অব রাশিয়া/ এপি ফোটো ভায়া ব্লুমবার্গ

শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট। প্রচণ্ড এক বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার রাজধানী মস্কোর একটি এলাকা। বিস্ফোরিত হয়েছিল একটি এসইউভি যান। বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে– গাড়িটির টুকরোগুলো এদিক-সেদিক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, গাড়িতে আগুন ধরে গেছে।

আকস্মিক এই ঘটনায় যার মৃত্যু হয়েছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুশ জাতীয়তাবাদী রাজনীতিতে। নিহত হন রাজনৈতিক ধারাভাষ্যকার দারিয়া দুগিনা (২৯)। তিনি আবার রুশ দার্শনিক আলেক্সান্ডার দুগিনের মেয়ে। তার পিতাকে বলা হয় রাশিয়ার ইউক্রেন যুদ্ধের ভাবাদর্শিক রূপকার। একাধারে তাকে 'পুতিনের মস্তিষ্ক' কিংবা 'পুতিনের রাসপুতিন'-ও বলে পশ্চিমা গণমাধ্যম।

দেখা যাচ্ছে, বাবা ও মেয়ে কেউই কম গুরুত্বপূর্ণ নন। কিন্তু, সেদিন অনুষ্ঠান থেকে বেড়িয়ে দুগিন তার মেয়ের সাথেই ফিরতে চেয়েছিলেন; কিন্তু শেষমুহূর্তে তিনি অনুষ্ঠানে আরও কিছুক্ষণ থাকার সিদ্ধান্ত নিলে দারিয়া তার বাবার টয়োটা ল্যান্ড ক্রুইজার প্রাডো গাড়িটি নিয়ে বেরিয়ে যান। তখনই ঘটে বিস্ফোরণ।

জ্বলন্ত গাড়ির সামনে উদভ্রান্তের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দুগিনকে।

এই ঘটনা গাড়ি বোমার পেতে রাখার মাধ্যমেই হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রুশ পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে তৈরি এক ধরনের বিস্ফোরক দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। কিন্তু, বিস্ফোরণের আসল কারণ বা উদ্দেশ্য তদন্তকারীরা এখনও নিশ্চিত করেননি।

রুশ সরকার বেশ গুরুত্ব দিয়েই তদন্ত করছে এই হত্যাকাণ্ডের। অনুসন্ধানের ভার নিয়েছে খোদ জাতীয় তদন্ত কমিটি। এটি রাশিয়ার প্রধান ফেডারেল তদন্ত সংস্থা। বোঝাই যাচ্ছে, ক্রেমলিন মোটেও হালকা করে দেখছে না এই মর্মান্তিক ঘটনাকে। 

তাছাড়া, দেশটি যখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত– ঠিক সেই মুহূর্তে শীর্ষস্থানীয় একজন রুশ নাগরিককে এভাবে হত্যা–রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। এতে সাধারণ নাগরিকরাও নিরাপত্তার অভাব বোধ করবে। 

তার চেয়েও বড় কথা, হামলার মূল লক্ষ্যবস্তু আলেক্সান্ডার দুগিনই হয়তো ছিলেন।

মস্কোর নিজস্ব তদন্ত সংস্থার মুখপাত্র ওলগা ভারাদিয়ে বলেছেন, ফরেনসিক টিম ও বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে তদন্ত করছেন। তাদের সাথে রয়েছেন ফেডারেল সংস্থার বিশেষজ্ঞরা। 

ইতোমধ্যেই, এই হামলার দায় অস্বীকার করেছে ইউক্রেন। উল্টো অভিযোগ করেছে, ইউক্রেনের আগামী ২৪ আগস্টের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ব্যাপক হামলা চালানোর অজুহাত হিসেবে এই ঘটনা রাশিয়ার গোয়েন্দা সংস্থাই ঘটিয়েছে। 

একে হাস্যকর যুক্তি বলেছেন দিমিত্রি ব্যাবেচ। যিনি হলেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোম্পানি ইনোসোমির বিশেষজ্ঞ। এই সংস্থাটি পশ্চিমা গণমাধ্যম পর্যবেক্ষণে জড়িত রুশ সরকারের হয়ে।

মস্কো থেকে আল জাজিরাকে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি বলেন, দুগিনই এই হামলার আসল টার্গেট ছিলেন কিনা–তা এই মুহূর্তে বলাটা বেশ কঠিন। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ তাই মনে করছেন। তবে দারিয়া নিজেও কম ছিলেন না। রুশ জাতীয়তাবাদের প্রচারে তিনি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু, ইউক্রেনীয়রা এ ঘটনা সম্পর্কে যা বলছে–তা সম্পূর্ণ অবাস্তব।

ব্যাবেচ আরও জানান, গত কয়েক বছরে রাশিয়ার অনেক গণ্যমান্য জাতীয়তাবাদী ব্যক্তিত্ব নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এর পেছনে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলির হাত থাকতে পারে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, 'আমি মোটামুটি নিশ্চিত– যে পক্ষটি ইউক্রেন ও রাশিয়ার মধ্যেকার চলমান সংঘাতকে আরও ভয়াবহ পরিণতির দিকে উস্কে দিতে চায়– তারাই সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য দায়ী'।

আলেক্সান্ডার দুগিন। ছবি: আলেক্সান্ডার ভিলফ/ স্পুটনিক

হত্যাকাণ্ডের পেছনে কিয়েভের হাত থাকার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না ক্রেমলিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, 'দারিয়া দুগিনাকে হত্যার পেছনে ইউক্রেনের নীলনকশা ছিল– বা দুগিনকে হত্যার চেষ্টা ছিল এটি–এমন প্রমাণ মিললে আমরা কিয়েভের সরকারের রাষ্ট্র-অনুমোদিত সন্ত্রাসবাদ নিয়ে তখন কথা বলব'।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সামরিক বাহিনীর প্রধানের একজন উপদেষ্টা মিখাইলো পোদোলিয়ক দেশটির একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, 'নিশ্চয় তার (দারিয়ার) মৃত্যুর জন্য আমরা কোনোভাবেই দায়ী নই। আমরা রুশ ফেডারেশনের মতো কোনো দুর্বৃত্ত রাষ্ট্র নই।'

ইউক্রেন যদি হামলার জন্য দায়ী না-ও হয়– তবু পশ্চিমা গোয়েন্দা সংস্থার হাত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।

তাছাড়া ৬০ বছরের আলেক্সান্ডার দুগিন দীর্ঘদিন ধরেই রয়েছেন পশ্চিমাদের টার্গেটে। রাশিয়ার ক্রিমিয়া দখলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালে তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সরকারও দুগিনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাছাড়া, প্রভাবশালী সব পশ্চিমা গণমাধ্যমে প্রায়শই দুগিনের তীব্র সমালোচনা করা হয়। ইউরেশিয়াজুড়ে রুশ সাম্রাজ্যবাদ বিস্তারের ভাবাদর্শ প্রচারের জন্য তাকে একজন বিপজ্জনক বুদ্ধিজীবী বলে উল্লেখ করা হয়েছে তাদের অনেক প্রতিবেদনে।

তার মেয়ে দুগিনার ওপরও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ছিল। তিনি তার বাবার চেয়েও জনপ্রিয় হয়ে উঠছিলেন বলে ব্যাবেচসহ আরও অনেক পর্যবেক্ষক জানিয়েছেন।

আসল ঘটনা যাই হোক–রাশিয়া বিষয়ক রাজনৈতিক পরামর্শক সংস্থা- আর. পলিটিক্সের প্রতিষ্ঠাতা তাতিয়ানা স্তানোভায়া বলেন, 'দুগিনার হত্যাকাণ্ড অবধারিতভাবে রাশিয়ান সমাজে উগ্রবাদের আরও বিস্তার ঘটাবে'। 


  • সূত্র: ব্লুমবার্গ, আরটি, আল জাজিরা 

 

 

Related Topics

টপ নিউজ

আলেক্সান্ডার দুগিন / দারিয়া দুগিনা / গাড়িবোমা বিস্ফোরণ / তদন্ত / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু ও তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান এইচআরএসএস’র
  • বিগত আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী
  • বিগত সরকারের গাফিলতিতেই হামের টিকার সংকট, তদন্তের প্রয়োজন নেই: জিয়াউদ্দিন হায়দার
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net