Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
খাদ্য সংকট প্রতিরোধের যুদ্ধে চাই ‘হারিয়ে যাওয়া’ ফসলের নতুন করে চাষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 August, 2022, 09:30 pm
Last modified: 08 August, 2022, 09:33 pm

Related News

  • উপসাগরীয় দেশগুলোর পানি সরবরাহে হুমকি, খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা
  • উপসাগরীর দেশগুলোর খাদ্য নিরাপত্তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে ইরান যুদ্ধ
  • সরকার বলছে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়: বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা
  • দেশে অনেক সংস্কার হয়, কিন্তু জনগণ ফল পায় না: আমীর খসরু
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে

খাদ্য সংকট প্রতিরোধের যুদ্ধে চাই ‘হারিয়ে যাওয়া’ ফসলের নতুন করে চাষ

কার্যত আমাদের এখন একটি ‘জীবাশ্ম খাদ্য’ ব্যবস্থা তৈরি হয়েছে। এ প্রক্রিয়ায় কয়েকটি রপ্তানিকারক দেশ কিছু মৌলিক খাদ্যশস্য উৎপাদন করে। সেগুলো আবার জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে সারা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
টিবিএস ডেস্ক
08 August, 2022, 09:30 pm
Last modified: 08 August, 2022, 09:33 pm
ইউক্রেনের একটি গম ক্ষেতের ফসল আগুনে পুড়ে যাচ্ছে। ছবি: ডিমিত্রো স্মোলিয়েঙ্কো/ রয়টার্স

সরবরাহে চক্রে বিশৃঙ্খলা, করোনাভাইরাস মহামারি, প্রতিকূল আবহাওয়া; এবং এখন ইউক্রেনে যুদ্ধ- এই পরিস্থিতিগুলো আমাদের বৈশ্বিক খাদ্য ব্যবস্থার ত্রুটিগুলোকে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

এ সংকট মোকাবিলায় আমাদের প্রয়োজন কৃষিপণ্যের আমূল একটি পরিবর্তন। এ পরিবর্তনের অংশ হিসেবে থাকতে হবে ফসল, ফসল উৎপাদন পদ্ধতি, ও ফসল পরিবহনের বৈচিত্র্যকরণ।

জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের খাদ্যশস্য ঝুঁকির মুখে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমতল ভূমিতে চাষ করা গমের ৪০ শতাংশের বেশি বর্তমানে খরায় ভুগছে। চীনে বন্যার কারণে এ বছর গমের উৎপাদন সবচেয়ে কম হবে। গত মে মাসে ভারতে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল রেকর্ড ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। এই গ্রীষ্মে ইউরোপের বেশিরভাগ অংশ মারাত্মক তাপপ্রবাহের শিকার।

এসব সমস্যায় গোদের ওপর বিষফোঁড়ার মতো দেখা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই দুই দেশ একত্রে বিশ্ববাজারে গমের ২৮ শতাংশ, যবের ২৯ শতাংশ, ভুট্টার ১৫ শতাংশ, ও সূর্যমুখীর বীজের ৭৫ শতাংশ সরবরাহ করে।

রাশিয়া সার রপ্তানিকারক বড় একটি দেশ। দেশটি নাইট্রোজেন, পটাশ, ফসফরাস ইত্যাদি রপ্তানি করে। আর রাশিয়া থেকে বিশ্বের জ্বালানির একটি বড় অংশ আসে। এ জ্বালানির প্রয়োজন হয় ফসল উৎপাদনে।

কার্যত আমাদের এখন একটি 'জীবাশ্ম খাদ্য' ব্যবস্থা তৈরি হয়েছে। এ প্রক্রিয়ায় কয়েকটি রপ্তানিকারক দেশ কিছু মৌলিক খাদ্যশস্য উৎপাদন করে। সেগুলো আবার জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে সারা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আদতে এ ফসলগুলোর জমিতে লাঙল দেওয়া থেকে শুরু করে- খাবার থালায় ওঠা পর্যন্ত প্রতিটি পদেই রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার।

তাহলে আমার কী করা উচিত? এ মুহূর্তে আমদানিকারক দেশগুলো রাশিয়া-ইউক্রেনের বিকল্প খাদ্য-উৎস খুঁজছে। আবার ভারতসহ কয়েকটি দেশ নিজেদের খাদ্য-নিরাপত্তা নিশ্চিত করতে গম ও অন্যান্য খাদ্যশস্য রপ্তানি নিষিদ্ধ করেছে। আরও অনেক দেশই সামনে এ পথ অনুসরণ করতে পারে।

মূলধারার খাদ্যশস্যগুলো উৎপাদন দ্বিগুণ বাড়ানো ক্রমেই একটি নেতিবাচক বিনিয়োগ হিসেবে প্রতীয়মান হবে। আমরা যখন এ মুহূর্তেই ৭৮০ কোটি মানুষকে খাওয়াতে হিমশিম খাচ্ছি; তাহলে ২০৫০ সালে আরও উষ্ণ একটি পৃথিবীতে ১,০০০ কোটি মানুষের ক্ষুধা মেটানো হবে কী করে?

সোজা কথায় বলতে গেলে, আমাদেরকে জীবাশ্ম খাদ্য থেকে বেরিয়ে ভবিষ্যতের জন্য নতুন একটি খাদ্য ব্যবস্থা আঁকড়ে ধরতে হবে। আর এ প্রক্রিয়ায় অবশ্যই জলবায়ু-প্রতিরোধক্ষম ও পুষ্টিকর 'হারিয়ে যাওয়া' ফসলগুলোকে রাখতে হবে।

খাদ্য হিসেবে মানুষ প্রায় ৭,০০০ ধরনের উদ্ভিদ চাষ করেছে। এগুলোর মধ্যে কেবল তিনটি ফসল- গম, ধান, ও ভুট্টা- এখন মানুষের খাবারের ৬০ শতাংশ সরবরাহ করে। আমরা এ ফসলগুলোর ১০ শতাংশ ও ভেজিটেবল তেলের ১৮ শতাংশ জৈবজ্বালানির জন্য ব্যবহার করি। আর এ পরিমাণটি ১৯০ কোটি মানুষের প্রয়োজনীয় খাবারের সমান।

২০২১ সালে চীন ২৮ মিলিয়ন মেট্রিক টন ভুট্টা আমদানি করে শূকরের খাবার হিসেবে। একই সময়ে ইউরোপে উৎপাদিত গমের ৪০ শতাংশ ও আমেরিকার ৩৩ শতাংশ গম ব্যবহার করা হয়েছিল গোখাদ্য হিসেবে। আমাদের এভাবে খাদ্যশস্যকে প্রাণী ও ইঞ্জিনের পেছনে খরচ করা বন্ধ করতে হবে।

এসবের পাশাপাশি আমাদের চাষ ব্যবস্থায় ভিন্নতা আনা ভীষণ দরকারি। চাষের জন্য শহুরে এলাকা, সাধারণ জমি এমনকি বাগানও ব্যবহার করতে হবে। এ ধরনের বহুমুখী চাষ ব্যবস্থায় প্রতিকূল জলবায়ুতে ফসলকে প্রতিরোধক্ষম করে তুলবে।

সবশেষে আমাদের উচিত খাদ্যকে কেবল বেঁচে থাকার উপাদান বা লাভের উৎস হিসেবে না দেখে, বরং সাংস্কৃতিক মূল্যবোধ- পুষ্টি ও এমনকী আনন্দের অংশ হিসেবে বিবেচনা করা। ২০২১ সালে প্রকাশ করা হয়েছে ফরগটেন ফুডস-এর বৈশ্বিক ম্যানিফেস্টো। এ ইশতেহারে আহ্বান করা হয়েছে, ফোনিও ও বামবারা গ্রাউন্ডনাটের মতো ভুলে যাওয়া খাবারগুলোকে পরিবর্তনের বাহক হিসেবে ব্যবহার করতে। আমাদেরকে অবশ্যই বৈশ্বিক একই ধরনের 'আল্ট্রাপ্রসেসড' খাবারের ওপর নির্ভরশীল হওয়ার বদলে স্থানীয়, পুষ্টিকর ও বৈচিত্র্যপূর্ণ খাবারগুলোকে পুনরায় আবিষ্কার করতে হবে।

এর জন্য প্রয়োজন ভিশন, বিনিয়োগ ও বৈজ্ঞানিক জ্ঞান। সঙ্গে থাকতে হবে কৃষকদেরও সরাসরি অংশগ্রহণ। কারণ 'বিস্মৃত শস্যগুলো' জন্মানোর ক্ষেত্রে তারা আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ।


  • সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

 

Related Topics

টপ নিউজ

খাদ্য নিরাপত্তা / শস্য উৎপাদন / হারিয়ে যাওয়া ফসল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • উপসাগরীয় দেশগুলোর পানি সরবরাহে হুমকি, খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা
  • উপসাগরীর দেশগুলোর খাদ্য নিরাপত্তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে ইরান যুদ্ধ
  • সরকার বলছে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়: বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা
  • দেশে অনেক সংস্কার হয়, কিন্তু জনগণ ফল পায় না: আমীর খসরু
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net