Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
পেলোসি বিদায় নিতেই তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 August, 2022, 11:30 am
Last modified: 04 August, 2022, 11:37 am

Related News

  • ২০৩১ সালের মধ্যে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
  • তাইওয়ান যুদ্ধে জিততে কত ক্ষেপণাস্ত্র লাগবে, তার হিসাব কষছে চীন
  • চীন-জাপান সম্পর্কের অবনতি; অশ্রুসিক্ত চোখে দুই পান্ডাকে বিদায় জানালো জাপানিরা
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কীভাবে শুরু হতে পারে!
  • তাইওয়ানের জন্য রেকর্ড ১১.১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

পেলোসি বিদায় নিতেই তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু

বেইজিং জানিয়েছে, মহড়াটি ব্যস্ত নৌপথে অনুষ্ঠিত হবে এবং এতে দূরপাল্লার গোলাবারুদ ব্যবহার করা হবে। 
টিবিএস ডেস্ক
04 August, 2022, 11:30 am
Last modified: 04 August, 2022, 11:37 am
ছবি: এএফপি

মার্কিন রাজনীতিবিদ ন্যান্সি পেলোসির সফর শেষ হতে না হতেই তাইওয়ানের চারপাশের সমুদ্র অঞ্চলে সর্বকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করছে চীন।

স্থানীয় সময় ১২টায় দ্বীপের ১২ মাইলের মধ্যে বেশ কয়েকটি এলাকায় শুরু হয় বেইজিংয়ের এই সামরিক কার্যক্রম। 

তাইওয়ানের দাবি, চীন এই অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সংক্ষিপ্ত তাইওয়ান সফরকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে চীন। তাইওয়ানকে চীন নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে। ফলে মার্কিন রাজনীতিবিদের বিতর্কিত এই সফরের প্রতিক্রিয়ায় সমুদ্র সীমানায় সামরিক মহড়া শুরু করেছে বেইজং। 

বেইজিংয়ের এমন প্রতিক্রিয়ায় বিচ্ছিন্ন দ্বীপটির বাণিজ্যও কিছু অংশে অবরুদ্ধ হয়ে আছে। 

বেইজিং জানিয়েছে, মহড়াটি ব্যস্ত নৌপথে অনুষ্ঠিত হবে এবং এতে দূরপাল্লার গোলাবারুদ ব্যবহার করা হবে। 

এদিকে তাইওয়ান বলছে, চীনের এই মহড়া একইসঙ্গে সমুদ্র ও বিমানপথ অবরোধের সামিল। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, মহড়াটি দায়িত্বজ্ঞানহীন এবং এটি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তাইওয়ান জানায়, বুধবার চীনা যুদ্ধবিমানগুলোকে সতর্ক করেছে; সেইসঙ্গে দ্বীপের সামরিক বাহিনী মূল ভূখণ্ডের কাছাকাছি অবস্থিত কিনমেন দ্বীপপুঞ্জের ওপর চক্কর দেওয়া অজ্ঞাত বিমানগুলোকে সতর্ক করতে গোলাবারুদও ছুঁড়েছে।

তাইওয়ানের সরকার আরও জানায়, সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি মন্ত্রণালয় সাইবার-আক্রমণেরও শিকার হয়েছে।

চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে তাইওয়ান বাণিজ্য জাহাজগুলোকে ভিন্ন রুট ব্যবহার করতে বলছে এবং বিমান চলাচলের বিকল্প রুট খুঁজতে জাপান ও ফিলিপাইনের সঙ্গেও আলোচনা করছে।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

চীন-তাইওয়ান / ন্যান্সি পেলোসি / তাইওয়ান / সামরিক মহড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ২০৩১ সালের মধ্যে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
  • তাইওয়ান যুদ্ধে জিততে কত ক্ষেপণাস্ত্র লাগবে, তার হিসাব কষছে চীন
  • চীন-জাপান সম্পর্কের অবনতি; অশ্রুসিক্ত চোখে দুই পান্ডাকে বিদায় জানালো জাপানিরা
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কীভাবে শুরু হতে পারে!
  • তাইওয়ানের জন্য রেকর্ড ১১.১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net