Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রাশিয়ার তেল বাদ দিতে পারছে না ইউরোপ, ডিজেল আমদানি ২৩ শতাংশ বাড়িয়েছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 August, 2022, 05:15 pm
Last modified: 03 August, 2022, 05:20 pm

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 

রাশিয়ার তেল বাদ দিতে পারছে না ইউরোপ, ডিজেল আমদানি ২৩ শতাংশ বাড়িয়েছে

ভরটেক্সার তথ্যমতে, জুলাইয়ে ইউরোপ বিপুল রাশিয়ান ডিজেল আমদানি করে। এমনকী তাদের রাশিয়ান ডিজেল আমদানি- অন্য উৎসের ডিজেল আমদানির চেয়ে বেশি হয়েছে দৈনিক প্রায় ২ লাখ ব্যারেল। 
টিবিএস ডেস্ক
03 August, 2022, 05:15 pm
Last modified: 03 August, 2022, 05:20 pm
ছবি: গেটি ইমেজেস/ ভায়া বিজনেস ইনসাইডার

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সঙ্গে আছে পশ্চিমারা। দিয়েছে রাশিয়ার জ্বালানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা। আর তাতেই হয়েছে উল্টো-বিপদ। এখন ইউরোপে জ্বালানি সংকট হয়েছে তীব্র। ফলে রাশিয়ার ওপর নির্ভরশীলতা কম হওয়া দূর; বেড়েছে মস্কোর কাছ থেকে ডিজেল আমদানি।

গত মাসে (জুলাইয়ে) ইউরোপের দেশগুলির রাশিয়ান উৎসের ডিজেল আমদানি ১৩ শতাংশ বেড়েছে (মাসিক হিসাবে)।

জ্বালানি পণ্যের লেনদেন অনুসরণকারী সংস্থা- ভরটেক্সা মঙ্গলবার (২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, জুলাইয়ে ইউরোপ বিপুল রাশিয়ান ডিজেল আমদানি করে। এমনকী তাদের রাশিয়ান ডিজেল আমদানি- অন্য উৎসের ডিজেল আমদানির চেয়ে বেশি হয়েছে দৈনিক প্রায় ২ লাখ ব্যারেল। 

সার্বিকভাবে ২০২১ সালের জুলাইয়ের চেয়ে যা ২৩ শতাংশের মতো উচ্চহারে বেড়েছে (বার্ষিক হিসাবে)।

ইইউ চেয়েছিল রাশিয়ার জ্বালানি রাজস্বে ধস নামাতে। কিন্তু, তাদের সদস্য দেশগুলির রাশিয়ান তেল কেনার এই বুভুক্ষ চাহিদা প্রমাণ করে–মস্কোকে শায়েস্তা করার ওই পরিকল্পনা কত বড় ভুল ছিল।  

এর আগে ২০২২ সালের শেষ নাগাদ ৯০ শতাংশ রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড) আমদানি কমানোর প্রতিশ্রুতি দেয় ইইউ সদস্যরা। তবে বিশ্ববাজারে জ্বালানির চড়া মূল্য এবং অন্য তেল-রপ্তানিকারক দেশের উৎপাদনে সীমাবদ্ধতা থাকায়–ইউরোপকে নিজস্ব চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে শুরু থেকেই। 

ডিজেলের মূল্য বাড়তে থাকায়- জ্বালানি পরিশোধনাগারগুলিও চাহিদার সাথে তাল মিলিয়ে উৎপাদন করতে কূল পাচ্ছে না। ভরটেক্সার প্রধান অর্থনীতিবিদ ডেভিড ওয়েলশ বলেন, 'ইইউ (রাশিয়ান) ডিজেল আমদানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে–তা পুরোপুরি মেনে চলতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে'। 

এদিকে ইউরোপের সিংহভাগ ডিজেল আসে মহাদেশটির বিভিন্ন রিফাইনারিতে পরিশোধিত ক্রুড থেকে। করোনা মহামারির শুরুতে চাহিদায় ধস নামলে, লোকসান কমাতে তখন অনেক রিফাইনারির সক্ষমতা হ্রাস করা হয়। সেই হ্রাস করা সক্ষমতা এই মুহূর্তে আবার উল্লেখযোগ্যভাবে বাড়াতে হচ্ছে। সব মিলিয়ে চাহিদা অনুযায়ী ক্রুড পরিশোধন করাটা হয়ে পড়েছে চ্যালেঞ্জিং। 

তার ওপর আবার ইউরোপ বর্তমান ব্যবহারের পাশাপাশি আসন্ন শীত উপলক্ষেও জ্বালানি মজুদ করছে। সেজন্যও বেড়েছে ডিজেলের চাহিদা। 

  • সূত্র: বিজনেস ইনসাইডার 

Related Topics

টপ নিউজ

রাশিয়ান তেল / ডিজেল / ইইউ / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net