Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
প্রধান অর্থনীতির কিছু দেশ ২০২৩ সাল নাগাদ মন্দা-কবলিত হবে: নোমুরা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
04 July, 2022, 05:50 pm
Last modified: 05 July, 2022, 12:30 am

Related News

  • বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব

প্রধান অর্থনীতির কিছু দেশ ২০২৩ সাল নাগাদ মন্দা-কবলিত হবে: নোমুরা

“মূল্যের চাপ নিত্যপণ্য থেকে ভাড়া ও সেবা সর্বত্র ছড়িয়ে পড়ায় উচ্চ মূল্যস্ফীতিও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।”
টিবিএস রিপোর্ট
04 July, 2022, 05:50 pm
Last modified: 05 July, 2022, 12:30 am
সংগৃহীত ছবি

বৈশ্বিক অস্থিতিশীলতায় বাড়ছে দেশে দেশে সরকারি আর্থিক নীতির চাপ, মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী। এতে ২০২৩ সাল নাগাদ বিশ্বের প্রধান প্রধান কয়েকটি অর্থনীতি মন্দার শিকার হবে বলে অনুমান করছে নোমুরা হোল্ডিংস ইনকর্পোরেশন। ফলে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিও মন্থর হতে বাধ্য হবে।    

পৃথিবীর শীর্ষতম ব্রোকারেজ সংস্থাটির এক গবেষণা নোটে এর অর্থনীতিবিদদ্বয় রব সুব্রাহ্মণ ও সি ইং তোহ জানান, নোমুরা অনুমান করছে- ইউরো জোনসহ যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং এমনকী যুক্তরাষ্ট্রেও মন্দা আঘাত হানবে। 

উভয় বিশেষজ্ঞ আরও বলেছেন যে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের মুদ্রানীতি কৌশল ও কর্মপদ্ধতি কাজে লাগাচ্ছে। "কিন্তু, মুদ্রানীতি বেশি কঠোর হলে তার আওতায় প্রবৃদ্ধিকে বিসর্জন দিতে হবে। ২০২৩ সালে নীতিনির্ধারণী সুদহার কমানোর আগেই তা হতে পারে।"

গবেষণা নোটে তারা উল্লেখ করেন, "বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি এক সমন্বিত মন্থর অবস্থার দিকে যাচ্ছে এমন লক্ষণগুলি স্পষ্ট হচ্ছে। এই অবস্থায় কোনো দেশ রপ্তানি বৃদ্ধির ওপরও নির্ভর করতে পারবে না। একারণে আমরা একাধিক স্থানে মন্দার আভাস দিতে বাধ্য হচ্ছি।" 

"মূল্যের চাপ নিত্যপণ্য থেকে ভাড়া ও সেবা সর্বত্র ছড়িয়ে পড়ায় উচ্চ মূল্যস্ফীতিও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।"

"মন্দার গভীরতা দেশভেদে ভিন্ন হবে। নোমুরা যুক্তরাষ্ট্রে অগভীর তবে দীর্ঘ মন্দার আশঙ্কা করছে যা চলতি বছরের প্রথম প্রান্তিক থেকে শুরু হয়ে আরও পাঁচ প্রান্তিক জুড়ে অব্যাহত থাকতে পারে। রাশিয়া সম্পূর্ণরূপে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে ইউরোপে মন্দা হতে পারে আরও গভীর"- সুব্রাহ্মণ ও সি ইং তোহ যোগ করেছেন। 

নোমুরার পূর্বানুমান, ২০২৩ সালে ১ শতাংশ সংকুচিত হবে যুক্তরাষ্ট্র এবং ইউরো জোনের অর্থনীতিগুলি। 

কিন্তু, সুদহার বৃদ্ধি অস্ট্রেলিয়া, কানাডা ও দক্ষিণ কোরিয়ার মতো মধ্য-আকারের অর্থনীতিতে আবাসন খাতে ধস নামালে এসব স্থানে পূর্বাভাসে যা বলা হয়েছে তার চেয়ে গভীর মন্দা দেখা দিতে পারে। 

২০২০ সালের তৃতীয় প্রান্তিক নাগাদ, দক্ষিণ কোরিয়া প্রধান অর্থনীতিগুলোর মধ্যে সবার আগে মন্দার শিকার হতে পারে, এতে ২.২ শতাংশ পর্যন্ত সংকোচন দেখা দিবে। 

নোমুরার অর্থনীতিবিদেরা জানান, "চলমান নীতিসমর্থনের সুবাদে প্রধান অর্থনীতিগুলির মধ্যে জাপানে সবচেয়ে মৃদু মন্দার আভাস দেওয়া হয়েছে। করোনার পর দেরিতে অর্থনীতি সচল হওয়া এর আরেকটি কারণ।"  

মানানসই নীতিসমর্থনে করোনার অভিঘাত দ্রুত কাটিয়ে উঠছে চীন। তবে বেইজিং শূন্য-কোভিড সহনশীলতার নীতি ধরে রাখলে দেশটি আবার নতুন করে লকডাউনের কবলে পড়ে প্রবৃদ্ধির গতি হারাবে বলে উল্লেখ করেছে নোমুরা। 

  • সূত্র: ব্লুমবার্গ 
      
Related Topics

টপ নিউজ

বিশ্ব অর্থনীতি / মন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net