২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১২২
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাবে, দেশে হামজনিত নিশ্চিত ও সন্দেহভাজন মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ১ হাজার ১২২ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২০ জন। আর পরীক্ষাগারে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১০২ জনে।
এই ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯টি সন্দেহভাজন হাম আক্রান্তের তথ্য পাওয়া গেছে। ফলে দেশে সন্দেহভাজন হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নতুন করে ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
