Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
বাজেটে বাড়লেও বাস্তবে দাম কমেছে সিগারেটের: পিপিআরসির বিশ্লেষণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2026, 10:00 am
Last modified: 29 September, 2026, 10:04 am

Related News

  • অ্যাসিটেট টো আমদানিতে ৩২৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ, নজরদারিতে সাপ্লাই চেইন
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
  • হরমুজ প্রণালির ভবিষ্যৎ কোন দিকে: তিন সম্ভাব্য সমীকরণ
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি

বাজেটে বাড়লেও বাস্তবে দাম কমেছে সিগারেটের: পিপিআরসির বিশ্লেষণ

পিপিআরসির বিশ্লেষণে দেখা গেছে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করার পর ২০২৬ সালের আগস্ট পর্যন্ত অধিকাংশ স্তরের সিগারেটের প্রকৃত দাম কমেছে।
টিবিএস রিপোর্ট
29 September, 2026, 10:00 am
Last modified: 29 September, 2026, 10:04 am
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের নামমাত্র দাম বাড়ানো হলেও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করার পর বা প্রকৃত হিসাবে অধিকাংশ মূল্যস্তরেই সিগারেটের দাম কমেছে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) উপস্থাপিত এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

২৮ সেপ্টেম্বর পিপিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত তামাক করনীতি বিষয়ক একটি গণমাধ্যম কর্মশালায় এ বিশ্লেষণের তথ্য উপস্থাপন করা হয়। কর্মশালায় সিগারেটের ওপর কর আরোপ, বাজারের প্রবণতা, সরকারের রাজস্ব এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে গবেষক, সাংবাদিক ও তামাক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট অংশীজনেরা আলোচনা করেন।

পিপিআরসির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী মোহাম্মদ ইহতেশাম হাসান '২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে শিক্ষা, বাজারের প্রবণতা, নীতির ফলাফল ও করণীয়' শীর্ষক বিশ্লেষণটি উপস্থাপন করেন।

তিনি বলেন, সর্বশেষ বাজেটেও সিগারেটের চার স্তরের মূল্য কাঠামো অপরিবর্তিত রয়েছে। তবে নিম্নস্তরের সিগারেটের সর্বনিম্ন খুচরা দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা এবং পরে ৬৫ টাকা করা হয়েছে। আর মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের সর্বনিম্ন দাম যথাক্রমে ৯২, ১৬০ ও ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে পিপিআরসির বিশ্লেষণে দেখা গেছে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করার পর ২০২৬ সালের আগস্ট পর্যন্ত অধিকাংশ স্তরের সিগারেটের প্রকৃত দাম কমেছে।

কর্মশালায় বাংলাদেশের বর্তমান মূল্যভিত্তিক তামাক কর ব্যবস্থার সীমাবদ্ধতাও তুলে ধরা হয়। এই ব্যবস্থায় খুচরা দাম বাড়লেও তা সরকারের রাজস্বে একই অনুপাতে বৃদ্ধি ঘটাবে—এমনটি নিশ্চিত নয়।

বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তামাক খাত থেকে সরকারের রাজস্বকে আরও পূর্বানুমানযোগ্য করার একটি উপায় হিসেবে তামাক কর ব্যবস্থায় নির্দিষ্ট অঙ্কের আবগারি কর যুক্ত করার বিষয়টি নিয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

পিপিআরসির তথ্য অনুযায়ী, সিগারেটের বাজার হিস্যাতেও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। ২০২১-২২ অর্থবছরে নিম্নস্তরের সিগারেটের বাজার হিস্যা ছিল ৭৭ শতাংশ। ২০২৬ সালের মে মাসে তা ৪৯ শতাংশের নিচে নেমে আসে। অন্যদিকে, একই সময়ে মধ্যম স্তরের সিগারেটের বাজার হিস্যা ৯ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে দাম পুনর্নির্ধারণের পর বিভিন্ন ব্র্যান্ডকে নতুন করে শ্রেণিবিন্যাস করার কারণে এই পরিবর্তনের একটি অংশ ঘটেছে বলে ধারণা করা হয়েছে। তবে ভোক্তাদের পরিবর্তিত পছন্দও এতে ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে।

কর্মশালায় আরও আলোচনা হয়, ২০২৬ সালের জুলাই-আগস্ট সময়ে সিগারেট থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাবদ রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ৩ হাজার কোটি টাকা কমেছে।

তবে পিপিআরসি সতর্ক করে বলেছে, এই অঙ্ককে আপাতত প্রাথমিক রাজস্ব ঘাটতি হিসেবে বিবেচনা করা উচিত। কারণ নতুন ত্রৈমাসিক মূল্যসংযোজন কর ব্যবস্থা চালুর ফলে রাজস্ব হিসাবভুক্ত করার সময়ের ওপর প্রভাব পড়ে থাকতে পারে।

বক্তারা বলেন, তামাক করনীতি প্রণয়নের ক্ষেত্রে মূল্যস্ফীতি, সিগারেটের বাজারের পরিবর্তন এবং সরকারের রাজস্বের প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া উচিত। একই সঙ্গে তামাকজাত পণ্য যেন মানুষের কাছে ক্রমেই বেশি সাশ্রয়ী হয়ে না ওঠে, সেটিও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, পিপিআরসির মানবসম্পদ ও বাজেট বিভাগের পরিচালক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস বাংলাদেশের অ্যাডভোকেসি ব্যবস্থাপক আতাউর রহমানও কর্মশালায় বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

সিগারেট / বাজেটে দাম বৃদ্ধি / বাস্তবে দাম কম / পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) / বিশ্লেষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • অ্যাসিটেট টো আমদানিতে ৩২৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ, নজরদারিতে সাপ্লাই চেইন
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
  • হরমুজ প্রণালির ভবিষ্যৎ কোন দিকে: তিন সম্ভাব্য সমীকরণ
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net