Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
বারবার তথ্য দেওয়ার নাগরিক ভোগান্তি কমাতে সরকারের ‘ওয়ান্স-অনলি’ নীতির উদ্যোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2026, 08:45 pm
Last modified: 09 September, 2026, 08:50 pm

Related News

  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির
  • মাঠ প্রশাসনকে জনবান্ধব করতে নীতি ও ব্যবস্থাপনা সংস্কার চলছে: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা আরও বিস্তারিত ও উন্নত করা হচ্ছে: তারেক রহমান

বারবার তথ্য দেওয়ার নাগরিক ভোগান্তি কমাতে সরকারের ‘ওয়ান্স-অনলি’ নীতির উদ্যোগ

এই ব্যবস্থায় একজন নাগরিক একবার কোনো তথ্য দিলে তা সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সেবায় পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে আইনগত বিধান, তথ্যের গোপনীয়তা এবং প্রয়োজনীয় সম্মতি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
টিবিএস রিপোর্ট
09 September, 2026, 08:45 pm
Last modified: 09 September, 2026, 08:50 pm
প্রতীকী ছবি

নাগরিকদের একই তথ্য বা নথি বারবার বিভিন্ন সরকারি দপ্তরে জমা দেওয়ার ভোগান্তি কমাতে 'ওয়ান্স-অনলি' নীতির ভিত্তিতে সমন্বিত ডিজিটাল সেবা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থায় একবার দেওয়া তথ্য আইনগত বিধান, তথ্যের গোপনীয়তা ও প্রয়োজনীয় সম্মতি সাপেক্ষে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সেবায় পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সম্পর্কিত এক প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এ প্রশ্ন করেন।

প্রধানমন্ত্রী জানান, এ উদ্যোগ বাস্তবায়নে ন্যাশনাল ডেটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, ইউনিফায়েড আইডেন্টিটি (ইকেআইডি) এবং ইন্টারোপেরাবিলিটি (আন্তঃকার্যক্ষমতা) কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি সেবাগুলোর মধ্যে প্রয়োজনীয় আন্তঃসংযোগ তৈরি করা হবে।

এই ব্যবস্থায় একজন নাগরিক একবার কোনো তথ্য দিলে তা সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সেবায় পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে আইনগত বিধান, তথ্যের গোপনীয়তা এবং প্রয়োজনীয় সম্মতি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

'ওয়ান গভর্নমেন্ট ডিজিটাল সারভিস' কাঠামোর বিষয়ে সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, 'ওয়ান্স-অনলি' নীতির ভিত্তিতে সমন্বিত ডিজিটাল সেবা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে 'মাইগভ' প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের গুরুত্বপূর্ণ নাগরিকসেবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৯টি মন্ত্রণালয় ও ৮৩টি দপ্তরের ৪২৭টি 'এন্ড-টু-এন্ড ডিজিটাল সারভিস' চালু করা হয়েছে।

সরকারি দপ্তরগুলোর মধ্যে নিরাপদ ও দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য 'ন্যাশনাল ডেটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দপ্তরের তথ্যভান্ডার ও ডিজিটাল সেবাগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এবং নির্ধারিত ডেটা স্ট্যান্ডার্ডের মাধ্যমে সংযুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, 'এর ফলে তথ্যের পুনঃব্যবহার বাড়বে, সেবা প্রদানের সময় ও ব্যয় কমবে এবং সমন্বিত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।'
 
Related Topics

টপ নিউজ

ওয়ান্স-অনলি নীতি / প্রধানমন্ত্রী তারেক রহমান / তথ্যের গোপনীয়তা / ডিজিটাল সেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির
  • মাঠ প্রশাসনকে জনবান্ধব করতে নীতি ও ব্যবস্থাপনা সংস্কার চলছে: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা আরও বিস্তারিত ও উন্নত করা হচ্ছে: তারেক রহমান

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net