Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায় আসছে: ববি হাজ্জাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2026, 08:55 pm
Last modified: 19 August, 2026, 09:06 pm

Related News

  • যশোরের সব প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত
  • প্রাথমিকের নতুন কারিকুলামে ইংরেজিতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা: ববি হাজ্জাজ
  • প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ: ১ অক্টোবর যোগদান
  • প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান অক্টোবরে  

ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায় আসছে: ববি হাজ্জাজ

তিনি বলেন, ‘এতদিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ব্যবস্থা মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক ছিল। নতুন নীতিমালায় সব ধরনের প্রাথমিক বিদ্যালয়কে এই ব্যবস্থার আওতায় আনা হবে।’
টিবিএস রিপোর্ট
19 August, 2026, 08:55 pm
Last modified: 19 August, 2026, 09:06 pm
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি দেশের সব বেসরকারি, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমের প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ আয়োজিত 'বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা'- শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, 'এতদিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ব্যবস্থা মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক ছিল। নতুন নীতিমালায় সব ধরনের প্রাথমিক বিদ্যালয়কে এই ব্যবস্থার আওতায় আনা হবে।'

তিনি জানান, 'এ পর্যন্ত ২৫টি উপজেলার বিদ্যালয় পরিদর্শন করে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিবেদনের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। বিশেষ করে শিক্ষার্থীদের মৌলিক শিখন দক্ষতা (এফএলএন) নিয়ে তথ্যের গরমিল দেখা গেছে।'

বাস্তবভিত্তিক তথ্যের ওপর শিক্ষা প্রশাসন পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি উপজেলায় শূন্যপদে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এতে মাঠপর্যায়ে তদারকি ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, 'প্রাথমিক বিদ্যালয়ের ভবন, শ্রেণিকক্ষ, খেলার জায়গা, শিক্ষার পরিবেশ, পাঠ্যবই ও কারিকুলাম অনুসরণ, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো বেসরকারি প্রতিষ্ঠান অনিরাপদ বা অপর্যাপ্ত স্থানে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।' 

শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, 'আনট্রেইনড কোনো শিক্ষককে আমরা শ্রেণিকক্ষে দেখতে চাই না।'

সরকারি-বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যোগ্যতা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

এদিকে আগামী বছর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

শিশুদের মেধা ও সৃজনশীলতা বাড়াতে জাতীয় পর্যায়ে বড় পরিসরে কুইজ প্রতিযোগিতা আয়োজন এবং তা টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ববি হাজ্জাজ / প্রাথমিক বিদ্যালয় / সরকারি মনিটরিং / প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • যশোরের সব প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত
  • প্রাথমিকের নতুন কারিকুলামে ইংরেজিতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা: ববি হাজ্জাজ
  • প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ: ১ অক্টোবর যোগদান
  • প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান অক্টোবরে  

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net