Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে তারেক রহমান, সন্ধ্যায় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2026, 04:05 pm
Last modified: 09 August, 2026, 04:20 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে তারেক রহমান, সন্ধ্যায় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘দলের চেয়ারম্যান মনে করেন, তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। চট্টগ্রাম সফরে তাদের সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিকে তাই গুরুত্ব দেওয়া হয়েছে।’
টিবিএস রিপোর্ট
09 August, 2026, 04:05 pm
Last modified: 09 August, 2026, 04:20 pm
ফাইল ছবি: বিএনপির মিডিয়া সেল

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিটের নেতা-কর্মীদের সরাসরি মতবিনিময় হতে যাচ্ছে আজ (৯ আগস্ট) সন্ধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে প্রথম সফরে গিয়ে দলের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে এ বৈঠকে বসবেন তিনি।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নগরীর রেডিসন ব্লু হোটেলে শুরু হওয়ার কথা রয়েছে প্রায় দুই ঘণ্টার এ সাংগঠনিক সভা। বৈঠককে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিএনপি। দলের চেয়ারম্যানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান টিবিএসকে বলেন, 'প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী সাংগঠনিক সভার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে রেডিসন ব্লুর একটি হলরুমে সভা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে চট্টগ্রামের তিন সাংগঠনিক জেলার নির্ধারিত নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।'

তিনি বলেন, 'আমাদের নেতা-কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের আগ্রহ রয়েছে। প্রধানমন্ত্রীর সময়সূচি বিবেচনায় রেখে একটি সাংগঠনিক সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে নির্ধারিত নীতিমালার ভিত্তিতে নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।'

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিকদের বলেন, 'দলের চেয়ারম্যান মনে করেন, তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। চট্টগ্রাম সফরে তাদের সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিকে তাই গুরুত্ব দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'চট্টগ্রামের তিনটি সাংগঠনিক ইউনিট—মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পাশাপাশি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। নেতা-কর্মীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।'

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে চট্টগ্রামের সাংগঠনিক পরিস্থিতি, তৃণমূলের বিভিন্ন সমস্যা, দলীয় কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নেতা-কর্মীরা দলের চেয়ারম্যানের কাছে তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে কেন্দ্রের নির্দেশনা ও দলের সাংগঠনিক শৃঙ্খলা নিয়েও আলোচনা হতে পারে।

নেতা-কর্মীদের মতে, দলের চেয়ারম্যানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এমন সুযোগ চট্টগ্রামের বিএনপির জন্য দীর্ঘদিন পর একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘটনা। এতে তৃণমূলের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব কমার পাশাপাশি চট্টগ্রামে দলীয় কর্মকাণ্ড আরও সমন্বিত ও গতিশীল করার সুযোগ তৈরি হবে।

বৈঠককে কেন্দ্র করে রেডিসন ব্লু হোটেলে প্রবেশ, অংশগ্রহণকারী নেতাদের তালিকা ও অন্যান্য সাংগঠনিক বিষয়েও স্থানীয় বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী, তিন সাংগঠনিক ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
 

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর / তৃণমূল বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net