দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৩১
দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৩৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৬টি শিশু।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৯৬ জন। এতে সারা দেশে হামের উপসর্গজনিত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে ৭৯টি শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৭৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
