Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
‘নির্দোষ হয়েও আমি অপরাধী’: আদালতে হাজিরা দিয়ে আইভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2026, 02:25 pm
Last modified: 28 July, 2026, 02:27 pm

Related News

  • হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • নতুন মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

‘নির্দোষ হয়েও আমি অপরাধী’: আদালতে হাজিরা দিয়ে আইভী

টিবিএস রিপোর্ট
28 July, 2026, 02:25 pm
Last modified: 28 July, 2026, 02:27 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে আইভী বলেন, 'নির্দোষ হয়েও আমি অপরাধী।' 

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজির হন। এসময় আইভীর আইনজীবী তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সাবেক মেয়র আইভী দীর্ঘদিন কারাবাস করার কারণে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ ছাড়া তার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আসামির পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরা (প্রতিনিধিত্ব) দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আজ পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত এই আবেদনটি মঞ্জুর করেন।

এর ফলে মামলার অভিযোগপত্র গঠন ও আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত সেলিনা হায়াৎ আইভীকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না। তার পরিবর্তে তার আইনজীবী হাজিরা দেবেন। তবে বিচারকাজ ও সাক্ষ্যগ্রহণ শুরু হলে তাকে পুনরায় আদালতে হাজির হতে হবে।

এদিকে আদালতে হাজিরা দিয়ে বের হয়ে এসে সাবেক মেয়র আইভী সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি প্রতিবাদ করেছি সর্বক্ষণ—অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে—আজকে আমিই কি অপরাধী? তো যাই হোক এটার বিচার, আল্লাহ আছে, করবেন। আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারাও দেখবে।'

সংক্ষিপ্ত এ বক্তব্যের পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে যে গাড়িতে করে এসেছিলেন সেটিতে করেই আবার বাসার উদ্দেশে রওনা হন।

আইনজীবী আওলাদ হোসেন আরও জানান, এই মামলায় আইভী হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। পরবর্তীতে বিষয়টি আপিল বিভাগের চেম্বার জজ হয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে যায়। আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন বহাল রাখার আদেশ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

সেলিনা হায়াৎ আইভী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • নতুন মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net