Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষায় ইকন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2026, 08:30 pm
Last modified: 22 July, 2026, 08:55 pm

Related News

  • সিলেটে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন শিক্ষক, বস্তাভর্তি উত্তরপত্র জব্দ
  • বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন দেশের সব অঞ্চলের বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীরা

বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষায় ইকন

ইকন বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালাতে তিনি বাগেরহাট শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে পার্টটাইম চাকরি করেন।
টিবিএস রিপোর্ট
22 July, 2026, 08:30 pm
Last modified: 22 July, 2026, 08:55 pm
বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ইকন। ছবি: সংগৃহীত

বাবার দাফন শেষে রাতেই কর্মস্থলে ফিরতে হয়েছে। রাতভর এটিএম বুথে দায়িত্ব পালন করে সকালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে হচ্ছে বাগেরহাটের শিক্ষার্থী ইকনকে। বাবা হারানোর শোক, পরিবারের দায়িত্ব এবং সামনে ভবিষ্যৎ গড়ার লড়াই সব মিলিয়ে তার জীবন এখন কঠিন বাস্তবতার মুখোমুখি।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) ভোরে অসুস্থ হয়ে পড়েন বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইসরাফিল দাড়িয়া (৪৫)। সকাল ৬টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে ইমন ও ইকনকে রেখে গেছেন। জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন ইসরাফিল।

জোহরের নামাজের পর মুনিগঞ্জ দোতলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গোপালগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে মায়ের কবরের পাশে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, বড় ছেলে ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালিয়ে সংসারে সহযোগিতা করতেন। তবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। ফলে পরিবারের একমাত্র উপার্জনের ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন।

ইকন বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালাতে তিনি বাগেরহাট শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে পার্টটাইম চাকরি করেন।

বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই তিনি কর্মস্থলে যোগ দেন। রাত ১০টার দিকে তাকে এটিএম বুথে দায়িত্ব পালন করতে দেখা যায়। ২২ জুলাই তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

বাবাকে হারানোর শোক, মানসিক ভারসাম্যহীন বড় ভাই, সংসারের দায়িত্ব এবং শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সংগ্রাম সব মিলিয়ে ইকনের জীবন এখন কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি।

তার এই অদম্য মানসিক শক্তি ও দায়িত্ববোধ স্থানীয়দের আবেগাপ্লুত করেছে। তারা ইকন ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Related Topics

টপ নিউজ

বাবার দাফন / এটিএম বুথে ডিউটি / এইচএসসি পরীক্ষা / ইকন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
    যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের
  • ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
    জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

Related News

  • সিলেটে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন শিক্ষক, বস্তাভর্তি উত্তরপত্র জব্দ
  • বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন দেশের সব অঞ্চলের বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীরা

Most Read

1
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
বাংলাদেশ

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের

2
‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ

‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের

4
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

5
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net