Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
বিমানের জন্য এয়ারবাস কেনার আগ্রহ সরকারের, সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দূতদের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2026, 06:40 pm
Last modified: 15 July, 2026, 06:46 pm

Related News

  • লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর
  • এয়ারবাসের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ
  • বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউর সঙ্গে বাণিজ্যে ৪৮ অশুল্ক বাধা দূর, সমাধানের জন্য প্রক্রিয়াধীন আরও ১৩টি: বাণিজ্যমন্ত্রী

বিমানের জন্য এয়ারবাস কেনার আগ্রহ সরকারের, সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দূতদের 

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 July, 2026, 06:40 pm
Last modified: 15 July, 2026, 06:46 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

একটি টেকসই ও সমন্বিত বিমানবহর গড়ে তোলার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান 'এয়ারবাস' থেকে উড়োজাহাজ ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা।

আজ বুধবার (১৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। 

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে; বিশেষ করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল (এভিয়েশন) খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে 'এয়ারবাস' থেকে নতুন উড়োজাহাজ কেনার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনাকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, দেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই সমন্বিত বিমানবহর গড়ে তোলার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহ করতে সরকার অত্যন্ত আগ্রহী।

জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা প্রস্তাবিত এই এয়ারবাস ক্রয়ের প্রক্রিয়ায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স / এয়ারবাস / ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর
  • এয়ারবাসের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ
  • বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউর সঙ্গে বাণিজ্যে ৪৮ অশুল্ক বাধা দূর, সমাধানের জন্য প্রক্রিয়াধীন আরও ১৩টি: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net