Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগে শাওন ও মাহিসহ ৩ জনের বিরুদ্ধে জিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2026, 03:20 pm
Last modified: 04 July, 2026, 03:22 pm

Related News

  • জুলাই অভ্যুত্থান নিয়ে ‘অপপ্রচার’: আনিস আলমগীর, সোমা ইসলাম, পিয়া জান্নাতুলসহ ৬ জনের বিরুদ্ধে জিডি
  • জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: হাছান মাহমুদ, নওফেলসহ ২২ জনের ট্রাইব্যুনালে বিচার শুরু
  • আনিসুল-সালমানদের ফাঁসি চেয়ে ট্রাইব্যুনালে শহীদ শাহরিয়ারের বাবার জবানবন্দি
  • নিরাপত্তার চেয়ে থানায় জিডি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের
  • স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগে শাওন ও মাহিসহ ৩ জনের বিরুদ্ধে জিডি

শুক্রবার 'রাষ্ট্রসংলাপ ফোরাম' (এসডিএফ) নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়।
টিবিএস রিপোর্ট
04 July, 2026, 03:20 pm
Last modified: 04 July, 2026, 03:22 pm
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন ও শহীদদের স্মৃতিস্তম্ভ নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'জিডিটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার ইউনিটে হস্তান্তর করা হয়েছে।'

শুক্রবার 'রাষ্ট্রসংলাপ ফোরাম' (এসডিএফ) নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়।

থানায় দেওয়া লিখিত আবেদনে বলা হয়, শান্তা ফারজানা নামের এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা দিয়ে আঘাত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর। 

মেহের আফরোজ শাওন জুলাই আন্দোলনকে 'পরিকল্পিত বা সাজানো ঘটনা' হিসেবে উপস্থাপন করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া মাহিয়া মাহি আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের কর্মকাণ্ডকে 'অভিনয়' করার সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ আনা হয়। আবেদনে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এবং কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এই লিখিত অভিযোগ জমা দেন। 

ফোরামের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

মেহের আফরোজ শাওন / মাহিয়া মাহি / জুলাই আন্দোলন / জিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • জুলাই অভ্যুত্থান নিয়ে ‘অপপ্রচার’: আনিস আলমগীর, সোমা ইসলাম, পিয়া জান্নাতুলসহ ৬ জনের বিরুদ্ধে জিডি
  • জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: হাছান মাহমুদ, নওফেলসহ ২২ জনের ট্রাইব্যুনালে বিচার শুরু
  • আনিসুল-সালমানদের ফাঁসি চেয়ে ট্রাইব্যুনালে শহীদ শাহরিয়ারের বাবার জবানবন্দি
  • নিরাপত্তার চেয়ে থানায় জিডি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের
  • স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net