Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2026, 07:00 pm
Last modified: 01 July, 2026, 07:07 pm

Related News

  • এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য নির্ধারিত হয়েছে গাঢ় নীল রঙের শার্ট। সকল মেট্রোপলিটন পুলিশের শার্টের রঙ হবে ‘হালকা অলিভ’ (জলপাই) এবং সকল ইউনিটের পুলিশের প্যান্টের রঙ হবে খাকি।
টিবিএস রিপোর্ট
01 July, 2026, 07:00 pm
Last modified: 01 July, 2026, 07:07 pm
ছবি: ডিএমপি

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ সদস্যরা গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে প্রথম দফায় পোশাক পরিবর্তন করা হয়েছিল। তবে পোশাক পরিবর্তনের মাত্র সাত মাসের মাথায় তা আবারও বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার (১ জুলাই) রাজধানীর পূর্বাচলে নবনির্মিত 'বরকাউ পুলিশ ক্যাম্প' উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের এই নতুন পোশাকে দেখা গেছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, 'বুধবার থেকে নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।'

তিনি যোগ করেন, 'এখনো সব পুলিশ সদস্য এই পোশাক পাননি। আশা করি অল্প সময়ের মধ্যে সবাই পেয়ে যাবেন।'

২৪-এর গণ-অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তীতে বিএনপি সরকার গঠনের পর সেই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায়।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন পোশাকের রঙ পরিবর্তন করে একটি প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর। এর মধ্য দিয়ে মূলত ২০২৫ সালের নভেম্বরের আগের পোশাকেই ফিরে গেল পুলিশ বাহিনী।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য নির্ধারিত হয়েছে গাঢ় নীল রঙের শার্ট। সকল মেট্রোপলিটন পুলিশের শার্টের রঙ হবে 'হালকা অলিভ' (জলপাই) এবং সকল ইউনিটের পুলিশের প্যান্টের রঙ হবে খাকি।

তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই নতুন পোশাকের আওতামুক্ত থাকবে। অর্থাৎ, তাদের ক্ষেত্রে বর্তমান পোশাকের কোনো পরিবর্তন হবে না।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও 'খাকি' রঙ ফিরে এল।
 
Related Topics

টপ নিউজ

পুলিশের পোশাক / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net