Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
ব্যাংক রেজুলেশন আইনের ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2026, 05:40 pm
Last modified: 08 June, 2026, 05:46 pm

Related News

  • ঝুঁকি মোকাবিলায় ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন
  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • সাংবাদিক রেজানুর ইসলামের মুক্তি দাবি ও গ্রেপ্তারের নিন্দা জানাল সম্পাদক পরিষদ
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি সম্পাদক পরিষদের
  • চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ আত্মঘাতী: ব্যাংক রেজল্যুশন আইন নিয়ে টিআইবি

ব্যাংক রেজুলেশন আইনের ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সম্পাদক পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
টিবিএস রিপোর্ট
08 June, 2026, 05:40 pm
Last modified: 08 June, 2026, 05:46 pm

ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। একই সঙ্গে দেশের ব্যাংক খাতের চলমান নানা সংকট, বিপুল পরিমাণ খেলাপি ঋণ, আমানতকারীদের অর্থ ফেরত, বৈদেশিক মুদ্রাবাজারের পরিস্থিতি এবং ব্যাংক খাতের সংস্কার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে সংগঠনটি।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সম্পাদক পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর।

নুরুল কবীর বলেন, "বৈঠকে ব্যাংক খাতের বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ নিয়ে গভীর উদ্বেগের কথা গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে। বিশেষ করে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রাবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।"

তিনি আরও জানান, গভর্নর ব্যাংক খাত সংস্কারে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের বিষয়ে সম্পাদক পরিষদকে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

বৈঠকে সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান অস্থিরতা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতি এবং প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়েও উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেছেন বলে জানান নিউ এজ সম্পাদক।

সম্পাদক পরিষদের পক্ষ থেকে দেশের সামগ্রিক ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বৈঠকে সম্পাদক পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ব্যাংক রেজুলেশন আইন / সম্পাদক পরিষদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • ঝুঁকি মোকাবিলায় ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন
  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • সাংবাদিক রেজানুর ইসলামের মুক্তি দাবি ও গ্রেপ্তারের নিন্দা জানাল সম্পাদক পরিষদ
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি সম্পাদক পরিষদের
  • চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ আত্মঘাতী: ব্যাংক রেজল্যুশন আইন নিয়ে টিআইবি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net