Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেকারি দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2026, 09:40 pm
Last modified: 30 May, 2026, 09:51 pm

Related News

  • হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেকারি দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে। আমরা পরে এগুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। রুটির কারখানায় দুইটা ইলেকট্রিক ওভেন চলছে কিন্তু আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি। একজন মেকানিক্যাল অ্যাসিস্টেন্ট পেয়েছি।”
টিবিএস রিপোর্ট
30 May, 2026, 09:40 pm
Last modified: 30 May, 2026, 09:51 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে আজ শনিবার বিকেলে হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনকালে মেডিকেল কলেজের ছাদে একটি বেকারি দেখে তিনি চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

বিকেল পাঁচটার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি মেডিকেল কলেজের ছাদে থাকা বেকারি কারখানাটি পরিদর্শন করেন এবং সেখানকার অব্যবস্থাপনা লক্ষ্য করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমি রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে। আমরা পরে এগুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। রুটির কারখানায় দুইটা ইলেকট্রিক ওভেন চলছে কিন্তু আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি। একজন মেকানিক্যাল অ্যাসিস্টেন্ট পেয়েছি।"

হাসপাতালের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, "দেয়ার আর সো মেনি গার্বেজেস (এখানে প্রচুর আবর্জনা)। একটা হসপিটালে হাজার হাজার ছাত্র-ছাত্রী, রোগী ও অ্যাটেনডেন্ট থাকে; এখানে এমন পরিবেশ থাকতে পারে না। আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যেকোনো কারণেই হোক এই ইরেগুলারিটি (অনিয়ম) রয়েছে। আমরা এগুলো এখন থেকে ক্লোজলি মনিটর করব।"

নবজাতকদের মৃত্যুর পেছনে এই কারখানার কোনো প্রভাব আছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, "কারখানাটা দেখে এটা থেকে ক্ষতিকর কোনো গ্যাস বা কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না যা শিশুদের ক্ষতি করতে পারে, তা দেখার জন্য আমরা আগামীকাল আরেকটা এক্সপার্ট টিম পাঠাব। আমরা সেখানে পানি জমা থাকতে দেখেছি। জমা পানি এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হবে।"

তিনি আরও বলেন, "যেহেতু আমরা পোস্ট অপারেটিভ রুমের ভেতরে একটা গন্ধ পাচ্ছি, তাই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এগুলো নিরীক্ষা করে আগামী তিন দিনের মধ্যে আমরা তদন্ত রিপোর্ট প্রদান করব।"

Related Topics

টপ নিউজ

আদ দ্বীন হাসপাতাল / স্বাস্থ্যমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net