জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ‘ঈদুল আজহা’
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
প্রতীকী ছবি: সংগৃহীত
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে, আগামী ২৮ মে দেশজুড়ে পবিত্র 'ঈদুল আজহা' পালিত হবে।
আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
এর আগে গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়।
