Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
হরমুজ নিয়ে অচলাবস্থা: ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান’ হওয়ার কড়া বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক

দ্য ইনডিপেনডেন্ট
29 April, 2026, 05:45 pm
Last modified: 29 April, 2026, 08:07 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর স্মারক পাসপোর্টে থাকছে ট্রাম্পের ছবি
  • ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না রাজা চার্লস: ট্রাম্প
  • ইরানের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ

হরমুজ নিয়ে অচলাবস্থা: ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান’ হওয়ার কড়া বার্তা ট্রাম্পের

পোস্টে ট্রাম্প লেখেন, ইরান তাদের কর্মকাণ্ড গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি পারমাণবিকমুক্ত চুক্তি স্বাক্ষর করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত৷' 
দ্য ইনডিপেনডেন্ট
29 April, 2026, 05:45 pm
Last modified: 29 April, 2026, 08:07 pm
ছবি: ট্রুথ সোশ্যাল থেকে নেওয়া

ইরানের সাথে যুদ্ধ অবসানের প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় বুধবার (২৯ এপ্রিল) নিজের চরম ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন দেশটিতে একটি দীর্ঘমেয়াদী অবরোধের প্রস্তুতি নিচ্ছ—এমন খবরের মাঝেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইরানের 'দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত'। 

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ প্রেসিডেন্ট একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে ইরানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিস্ফোরণের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, 'আর ভদ্রতার সুযোগ নেই৷' 

পোস্টে তিনি লেখেন, ইরান তাদের কর্মকাণ্ড গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি পারমাণবিকমুক্ত চুক্তি স্বাক্ষর করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত৷' 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দুই মাস ধরে চলা যুদ্ধ নিরসনে ইরানের সাম্প্রতিক প্রস্তাবে ট্রাম্প অসন্তুষ্ট। ইরানের প্রস্তাব ছিল—যুদ্ধ শেষ না হওয়া এবং নৌ-চলাচলের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা হবে। 

এদিকে মার্কিন সিনেটর মার্কো রুবিও মন্তব্য করেছেন, 'ইরান হরমুজ প্রণালিকে একটি অর্থনৈতিক পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।' এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন যখন সংবাদ পাওয়া যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র একটি দীর্ঘস্থায়ী অবরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। 

'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর সূত্র অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন যে এই যুদ্ধকে বর্তমানে অনিশ্চিত অবস্থায় ঝুলিয়ে রাখলে তা ইরানের শাসনব্যবস্থার আর্থিক ক্ষতি করবে এবং আলোচনার টেবিলে তাদের দরকষাকষির শক্তি কমিয়ে দেবে। হিসেব অনুযায়ী, এই পরিস্থিতির কারণে তেহরানকে প্রতিদিন প্রায় ৪৩৫ মিলিয়ন ডলার লোকসান গুনতে হচ্ছে। 

কর্মকর্তারা আরও জানান, ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত করার দাবিতে ট্রাম্প কোনোভাবেই ছাড় দিতে রাজি নন। এর আগে ইরান একটি শান্তি প্রস্তাব দিয়েছিল যেখানে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে পারমাণবিক আলোচনা থেকে আলাদা রাখার কথা বলা হয়েছিল। ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান / হরমুজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর স্মারক পাসপোর্টে থাকছে ট্রাম্পের ছবি
  • ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না রাজা চার্লস: ট্রাম্প
  • ইরানের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net