এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
এর আগে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শূন্যপদের চাহিদা আহ্বান করে এনটিআরসিএ।
ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। এতে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য উঠে এসেছে।
শনিবার (১৯ এপ্রিল) প্রকাশিত তালিকা অনুযায়ী, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদ রয়েছে।
টিবিএস পাঠকদের জন্য প্রকাশিত তালিকাটি দেওয়া হলো।
এর আগে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শূন্যপদের চাহিদা আহ্বান করে এনটিআরসিএ। পূর্ব নির্ধারিত সময়সীমা গত রোববার শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়ানো হয়।
