Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
জ্বালানি ঘাটতি নেই, প্যানিক বায়িংয়ে পাম্পে দীর্ঘ লাইন হচ্ছে: সংসদে জ্বালানি মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2026, 04:55 pm
Last modified: 02 April, 2026, 05:00 pm

Related News

  • সংসদে সাউন্ড সিস্টেমে ত্রুটি: ২০ মিনিট অধিবেশন স্থগিত রাখলেন স্পিকার
  • চূড়ান্ত অনুমোদনের পথে মডেল পিএসসি ২০২৬, জাতীয় গ্রিডে ১৫৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার আশা 
  • আদানির সাথে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী
  • সংসদে আজ উপস্থাপিত হবে বিশেষ কমিটির প্রতিবেদন
  • দুই সপ্তাহ বিরতির পর শুরু হলো সংসদের প্রথম অধিবেশনের পরবর্তী বৈঠক

জ্বালানি ঘাটতি নেই, প্যানিক বায়িংয়ে পাম্পে দীর্ঘ লাইন হচ্ছে: সংসদে জ্বালানি মন্ত্রী

তিনি বলেন, ‘সাম্প্রতিক ইরান-সংক্রান্ত ঘটনার পর জ্বালানির চাহিদা বেড়ে গেছে। আগে যে তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।’
টিবিএস রিপোর্ট
02 April, 2026, 04:55 pm
Last modified: 02 April, 2026, 05:00 pm
ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং পাম্পগুলোতে প্রতিদিন নিয়মিত সরবরাহ বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

তিনি বলেন, 'মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।'

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের সপ্তম বৈঠকে জ্বালানি পরিস্থিতি নিয়ে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন।

এর আগে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, 'পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে সিলেটে পাম্প বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্থানে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।' এ সময় 'মন্ত্রী সমস্যাটি এড়িয়ে যাচ্ছেন'— এমন মন্তব্য করে তিনি মন্ত্রীর কাছে জানতে চান, ঠিক কবে এই পরিস্থিতির সমাধান হবে এবং সরকার কবে এর আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'সাম্প্রতিক ইরান-সংক্রান্ত ঘটনার পর জ্বালানির চাহিদা বেড়ে গেছে। আগে যে তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এর ফলে মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।'

জ্বালানি তেলের সংকট নেই দাবি করে মন্ত্রী দৃঢ়ভাবে বলেন, 'পেট্রোল সরবরাহ হচ্ছে না—এটি সঠিক নয়। প্রতিদিনই পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে।'
 
Related Topics

টপ নিউজ

জ্বালানি মন্ত্রী / প্যানিক বায়িং / সংসদ অধিবেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • সংসদে সাউন্ড সিস্টেমে ত্রুটি: ২০ মিনিট অধিবেশন স্থগিত রাখলেন স্পিকার
  • চূড়ান্ত অনুমোদনের পথে মডেল পিএসসি ২০২৬, জাতীয় গ্রিডে ১৫৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার আশা 
  • আদানির সাথে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী
  • সংসদে আজ উপস্থাপিত হবে বিশেষ কমিটির প্রতিবেদন
  • দুই সপ্তাহ বিরতির পর শুরু হলো সংসদের প্রথম অধিবেশনের পরবর্তী বৈঠক

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net