Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাক ফিরতে আলোচনা করে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2026, 02:40 pm
Last modified: 28 March, 2026, 04:05 pm

Related News

  • শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যে সংসদে হট্টগোল
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাক ফিরতে আলোচনা করে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

টিবিএস রিপোর্ট
28 March, 2026, 02:40 pm
Last modified: 28 March, 2026, 04:05 pm
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। তাই যাতে আগের ঐতিহ্যমন্ডিত যে কোনো একটি পোশাক ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে বর্তমান সরকার। এই কমিশনের একমাত্র লক্ষ্য হলো পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা। তিনি বলেন, 'ফ্যাসিবাদী আমলে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় পুলিশবাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে  প্রতিষ্ঠান হিসেবে। সেই ভঙ্গুর অবস্থা থেকে আজ এই পর্যায়ে পুলিশ ক্রমান্বয়ে উন্নয়ন ঘটেছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো গোষ্ঠী বা বিশেষ রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু।' 

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন যে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, মানবিক ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পুলিশের মনোবল ও দক্ষতা বৃদ্ধিতে কাজ চলছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করেন এবং কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ থেকে শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী এই কুচকাওয়াজের মাধ্যমে তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে আজ থেকে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / পুলিশের ইউনিফর্ম / সালাহউদ্দিন আহমদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যে সংসদে হট্টগোল
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net