Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
স্বাধীনতা দিবসে রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2026, 07:10 pm
Last modified: 25 March, 2026, 07:15 pm

Related News

  • গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী
  • স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
  • ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ

স্বাধীনতা দিবসে রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে 

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সকালে জাতীয় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ এবং বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এই দুই অনুষ্ঠানেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রীরা, বিদেশি কূটনৈতিকরা, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া এদিন সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 March, 2026, 07:10 pm
Last modified: 25 March, 2026, 07:15 pm
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সকালে জাতীয় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ এবং বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এই দুই অনুষ্ঠানেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রীরা, বিদেশি কূটনৈতিকরা, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া এদিন সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করা হয়েছে। এই তিন অনুষ্ঠান ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলের বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

আজ বুধবার (২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, স্বাধীনতা দিবসে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। তাই সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিদের স্টীকারযুক্ত যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহন বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড), সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং, জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং দিয়ে চলাচল করতে পারবে না। 

এর পরিবর্তে সাধারণ যানবাহন জাহাঙ্গীরগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পশ্চিম প্রান্ত হয়ে আগারগাঁও লাইট ক্রসিং ও বিআইসিসি ক্রসিংগামী যানবাহনসমূহ বিজয়সরণি রাইট টার্ন করে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করবে। মিরপুর-১০ থেকে বেগম রোকেয়া সরণি হয়ে মহাখালী, বিজয়সরণি, ফার্মগেট, ধানমন্ডি বা নিউমার্কেটগামী যানবাহন আগারগাঁও লাইট ক্রসিং থেকে ডানে টার্ন করে শিশুমেলা দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে। ফার্মগেট বা বিজয় সরণি থেকে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে মিরপুর অভিমুখে চলাচলের পরিবর্তে খেজুরবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে। ধানমন্ডি থেকে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া বা মিরপুর-১০ অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড-টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে। মিরপুর-শ্যামলী-শিশুমেলা থেকে আগত যানবাহনসমূহ বীর উত্তম আজিজুর রহমান সড়ক হয়ে মহাখালী অভিমূখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ-খেজুরবাগান-ফার্মগেট-বিজয় সরণি দিয়ে চলাচল করবে।

নির্দেশনায় আরও বলা হয়, বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তাই দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের স্টীকারযুক্ত যানবাহন ব্যতীত অন্যান্য যানবাহন আবরার ফাহাদ এভিনিউয়ে (জিরোপয়েন্ট ক্রসিংয়ের পূর্ব প্রান্ত থেকে গুলিস্থান চত্ত্বর ক্রসিং পর্যন্ত), ডিআইটি রোডের গুলিস্থান চত্ত্বর ক্রসিং থেকে রাজউক ক্রসিং পর্যন্ত, ডিআইটি রোডের দৈনিক বাংলা ক্রসিংয়ের দক্ষিণ প্রান্ত থেকে রাজউক ক্রসিং পর্যন্ত, ফজলে রাব্বি রোডের শহীদ মতিউর রহমান পার্কের দক্ষিণ-পূর্ব প্রান্ত (আহাদ পুলিশ বক্স) থেকে জয়কালী মন্দির ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত, দিলকুশা রোডের অ্যালিকো গ্যাপ, পূবালী ব্যাংক গ্যাপ, পূবালী পেট্রোল পাম্প গ্যাপ, সিটি সেন্টার গ্যাপ, ২৪ তলা গ্যাপ, রাজউক ক্রসিং গ্যাপ দিয়ে চলাচল করতে পারবে না। 

এর পরিবর্তে আব্দুল গণি রোড থেকে আগত অতিথিদের গাড়ী ব্যতীত অন্যান্য যানবাহন বামে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্ত্বর অভিমূখে চলাচল করবে। ফুলবাড়ীয়া-গোলাপশাহ মাজার থেকে আগত যানবাহনসমূহ জিরো পয়েন্ট হয়ে ইউবিএল ক্রসিং-নাইটিংগেল-রাজমনি অভিমুখে চলাচল করবে। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আগত যানবাহনসমূহ জিরো পয়েন্ট থেকে ইউবিএল, গোলাপশাহ বা হাইকোর্ট হয়ে চলাচল করবে। ইউবিএল হতে গুলিস্থানগামী যানবাহনসমূহ জিরো পয়েন্ট-গোলাপশাহ-ফুলবাড়ীয়া-তাঁতীবাজার হয়ে চলাচল করবে। অ্যালিকো গ্যাপের পূর্ব প্রান্ত হতে রাজউক ক্রসিংয়ের দিকে আগত যানবাহনসমূহ শাপলাচত্ত্বর-দৈনিক বাংলা-ইউবিএল হয়ে চলাচল করবে। হানিফ ফ্লাইওভারের ইনকামিংয়ের কিছু যানবাহনসমূহ ইউটার্ন করে হানিফ ফ্লাইওভারের আউটগোয়িং হয়ে চলাচল করবে এবং অন্যান্য যানবাহনসমূহ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ হয়ে জিরোপয়েন্ট-ইউবিএল, গোলাপশাহ বা হাইকোর্ট অভিমুখে চলাচল করবে। জয়কালী মন্দির ক্রসিং থেকে গুলিস্থানগামী যানবাহনসমূহ এক লেনে ইত্তেফাক ক্রসিং পর্যন্ত বামে মোড় নিয়ে শাপলা চত্বর-দৈনিক বাংলা হয়ে চলাচল করবে। ফকিরাপুল ও মতিঝিল সিটি সেন্টার থেকে আগত যানবাহনসমূহ দৈনিক বাংলা-ইউবিএল বা শাপলা চত্ত্বর হয়ে চলাচল করবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হবে। তাই বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পূর্ব প্রান্ত (খেজুর বাগান ক্রসিং) পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

এর পরিবর্তে শ্যামলী-মোহাম্মদপুর থেকে ফার্মগেট-বিজয় সরণি অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ লেক রোড দিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে চলাচল করবে। শাহবাগ-সোনারগাঁও থেকে মিরপুর রোড অভিমুখে চলাচলকারী যানবাহন ফার্মগেট-বিজয় সরণি-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-মিরপুর রোড হয়ে চলাচল করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে খেজুরবাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-মিরপুর রোড হয়ে চলাচল করবে। 

ধানমন্ডি-নিউমার্কেট থেকে আগত যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে গণভবন ক্রসিং দিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং হয়ে চলাচল করবে।

Related Topics

টপ নিউজ

ডিএমপি ট্রাফিক বিভাগ / স্বাধীনতা দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী
  • স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
  • ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net