Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বাজেট প্রস্তুতি, কৃচ্ছতার ওপর জোর অর্থমন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 09:20 am
Last modified: 10 March, 2026, 09:23 am

Related News

  • ফ্যামিলি কার্ডের অর্থ ব্যাংক হিসাবে পৌঁছে যাবে, অনিয়মের সুযোগ নেই: অর্থমন্ত্রী
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আহসান এইচ মনসুরের বিদায় নিয়ে ‘কিছুই বলার নেই’ অর্থমন্ত্রীর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • ‘আরও অনেক জায়গায় পরিবর্তন হবে’– বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন প্রসঙ্গে অর্থমন্ত্রী

বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বাজেট প্রস্তুতি, কৃচ্ছতার ওপর জোর অর্থমন্ত্রীর

তিনি বলেন, “বিশ্বে যুদ্ধসহ বিভিন্ন কারণে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকারের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ অর্থনৈতিক প্রক্ষেপণ নির্ধারণ করা হচ্ছে।”
টিবিএস রিপোর্ট
10 March, 2026, 09:20 am
Last modified: 10 March, 2026, 09:23 am
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সংকট বিবেচনায় নিয়েই সরকার দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, "বিশ্বে যুদ্ধসহ বিভিন্ন কারণে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকারের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ অর্থনৈতিক প্রক্ষেপণ নির্ধারণ করা হচ্ছে।"

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'ফ্যামিলি কার্ড' বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, "আমরা যে সমস্যাগুলো সামনে দেখতে পাচ্ছি, সেগুলো মাথায় রেখেই অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতের প্রক্ষেপণও করা হবে বৈশ্বিক পরিস্থিতি—যুদ্ধ বা অন্যান্য সংকট—বিবেচনায় নিয়েই।"

সরকার ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছতার নীতি অব্যাহত রাখবে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সকল মন্ত্রণালয়কে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি সাজাতে বলা হয়েছে। আগামী বাজেটও হবে পরিস্থিতি বিবেচনায়।"

এ সময় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে জ্বালানি তেল সরবরাহ প্রসঙ্গে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "জ্বালানি নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের সহযোগিতা চাওয়া হচ্ছে। জ্বালানি নিরাপত্তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেসব দেশের জ্বালানি সরবরাহের সুযোগ রয়েছে, তাদের সবার সঙ্গেই সরকার আলোচনা করছে এবং সহযোগিতা চাইছে।"

তিনি আরও বলেন, "সরকারের 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের ইতিহাসে একটি বড় উদ্যোগ। বাংলাদেশের ইতিহাসে এত বড় দারিদ্র্য বিমোচন কর্মসূচি আগে নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় অর্থনৈতিক সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।"

মন্ত্রী মনে করেন, এর মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে একটি কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, "অতীতে অর্থনীতিতে পৃষ্ঠপোষকতার যে সংস্কৃতি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে এখন সাধারণ মানুষের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।"
 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

অর্থমন্ত্রী / আমির খসরু মাহমুদ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি জ্বালানি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
    ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
    দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

Related News

  • ফ্যামিলি কার্ডের অর্থ ব্যাংক হিসাবে পৌঁছে যাবে, অনিয়মের সুযোগ নেই: অর্থমন্ত্রী
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আহসান এইচ মনসুরের বিদায় নিয়ে ‘কিছুই বলার নেই’ অর্থমন্ত্রীর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • ‘আরও অনেক জায়গায় পরিবর্তন হবে’– বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন প্রসঙ্গে অর্থমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি জ্বালানি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

4
প্রতীকী ফাইল ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

6
ইরান থেকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আশকেলনে প্রতিহত করা হয়। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইতি টানতে পারে কেবল ‘অর্থনৈতিক আঘাত’: সিএনএন-কে ইরানি কর্মকর্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net