Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
আরব আমিরাতে ইরানের হামলায় মৌলভীবাজারের আহমদ আলী নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 March, 2026, 12:40 pm
Last modified: 02 March, 2026, 12:43 pm

Related News

  • ইরান যুদ্ধেই অর্ধেক মিসাইল শেষ যুক্তরাষ্ট্রের, নতুন সংঘাত শুরু হলে ঝুঁকিতে পেন্টাগন: সিএসআইএস
  • ইরানের ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত ও ৬০ শতাংশ লঞ্চার এখনও অক্ষত
  • ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম
  • ইরানের এখনো রয়েছে ব্যাপক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সর্বশেষ মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

আরব আমিরাতে ইরানের হামলায় মৌলভীবাজারের আহমদ আলী নিহত

পারিবারিক সূত্রে জানা গেছে, ছালেহ আহমেদ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন।
টিবিএস রিপোর্ট
02 March, 2026, 12:40 pm
Last modified: 02 March, 2026, 12:43 pm
সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত আহমদ আলী ওরফে ছালেহ আহমেদ (৫৫)। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজারের বড়লেখার আহমদ আলী ওরফে ছালেহ আহমেদ (৫৫) নিহত হয়েছেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

রোববার রাতে নিহতের স্বজনরা ছালেহ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছালেহ আহমেদ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। শনিবার তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। ওই দিন সন্ধ্যায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে ছালেহ আহমেদসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ছালেহ আহমেদ মারা গেছেন। 

তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

ছালেহ আহমেদের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম জানান, শনিবার থেকেই তারা ছালেহ আহমেদের মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারছিলেন না। তবে রবিবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা নিহতের ভাইয়েরা মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

ছালেহ আহমেদ কীভাবে মারা গেলেন জানতে চাইলে তিনি বলেন, তারা শুনেছেন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা স্বজনরা হাসপাতালে মরদেহ দেখার জন্য যাচ্ছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান জানান, ছালেহ আহমেদের মৃত্যুর খবর তিনি শুনে দুপুরে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। তাকে হারিয়ে দিশেহারা নিহতের স্ত্রী-সন্তানরা।

Related Topics

টপ নিউজ

ইরানের েহামলা / ক্ষেপণাস্ত্র / বাংলাদেশি নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ইরান যুদ্ধেই অর্ধেক মিসাইল শেষ যুক্তরাষ্ট্রের, নতুন সংঘাত শুরু হলে ঝুঁকিতে পেন্টাগন: সিএসআইএস
  • ইরানের ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত ও ৬০ শতাংশ লঞ্চার এখনও অক্ষত
  • ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম
  • ইরানের এখনো রয়েছে ব্যাপক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সর্বশেষ মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net