বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।'
গত বছরের এপ্রিলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন পেশায় ব্যবসায়ী বশিরউদ্দীন। পরে আগস্ট মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি।
ওই সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি।
