Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও ইসির পরিসংখ্যানে বড় গরমিল, কোনো আসনে ভোট কাস্টিং ২৪৪%

বাংলাদেশ

জাহিদুল ইসলাম
13 February, 2026, 08:55 pm
Last modified: 14 February, 2026, 10:01 am

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • ‘হ্যাঁ’-এর শপথের কোন প্রয়োজন নাই, অটোমেটিক কার্যকর হবে: এ্যানি

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও ইসির পরিসংখ্যানে বড় গরমিল, কোনো আসনে ভোট কাস্টিং ২৪৪%

নির্বাচন কমিশনের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ২ হাজার ৩৩৪ জন। এর মধ্যে গণভোটে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। এছাড়া প্রদত্ত গণভোটের মধ্যে বাতিল বা অবৈধ হয়েছে ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট।
জাহিদুল ইসলাম
13 February, 2026, 08:55 pm
Last modified: 14 February, 2026, 10:01 am
প্রতীকী ছবি: সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত গণভোটে প্রায় ৬২.৪৭ শতাংশ 'হ্যাঁ' এর পক্ষে এবং ২৯.৩২ শতাংশ 'না' এর পক্ষে ভোট পড়েছে। দ্বিগুণেরও বেশি ভোট নিয়ে দেশব্যাপী 'হ্যাঁ' জয়ী হলেও নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রকাশিত গণভোটের ফলাফল ও হিসাব নিয়ে বড় ধরণের গরমিল খুঁজে পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)। অধিকাংশ আসনে 'হ্যাঁ' জয়ী হলেও ১১টি আসনে 'না' ভোট জয়ী হয়েছে।

নির্বাচন কমিশন থেকে পাওয়া গণভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রাজশাহী-৪ আসনে গণভোট কাস্ট হয়েছে ২৪৪.২৯৫ শতাংশ। যেখানে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। এই আসনে 'না' ভোটের পক্ষে পড়েছে ৬ লাখ ১২ হাজার ২২৯ ভোট এবং 'হ্যাঁ' এর পক্ষে পড়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮২ ভোট। উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারী সরদার।

এছাড়া সিরাজগঞ্জ-১ আসনে গণভোট পড়ার হার দেখানো হয়েছে মাত্র ৭.৮৯৯ শতাংশ। যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের কাস্টিং ভোটের তুলনায় অনেক কম। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়েছে ৬০.৮৩ শতাংশ। এই আসনে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।

এদিকে নেত্রকোনা-৩, নেত্রকোনা-৪ এবং নেত্রকোনা-৫ আসনে 'হ্যাঁ' ভোটের সংখ্যা ওই আসনগুলোর মোট ভোটারের চেয়েও বেশি দেখানো হয়েছে। নেত্রকোনা-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৬৮৬ জন হলেও 'হ্যাঁ' তে ভোট পড়েছে ৫ লাখ ২ হাজার ৪৩৮টি। অথচ সেখানে প্রদত্ত মোট ভোটের সংখ্যার স্থলে দেখানো হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৩৫৮ ভোট এবং কাস্টিং ভোট দেখানো হয়েছে ৫৬.৬৫৯ শতাংশ। নেত্রকোনা-৪ ও নেত্রকোনা-৫ আসনেও একইভাবে তথ্যের গরমিল রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত এই গণভোটে দেশজুড়ে 'হ্যাঁ'-এর পক্ষে পড়েছে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট এবং 'না'-এর পক্ষে পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। ২৯৯টি সংসদীয় আসনে গণভোট প্রদানের গড় হার ৬০.২৬ শতাংশ।

পার্বত্য জেলা ও গোপালগঞ্জের সব আসনেই 'না' জয়ী

২৯৯টি আসনের মধ্যে মোট ১১টি আসনে 'না' ভোট জয়ী হয়েছে। এর মধ্যে পার্বত্য তিন জেলার সবকটি (৩টি) এবং গোপালগঞ্জের সবকটি (৩টি) আসনে 'না' জয়ী হয়েছে। খাগড়াছড়ি আসনে 'হ্যাঁ' এর পক্ষে পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫ ভোট এবং 'না' এর পক্ষে পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২ ভোট। রাঙামাটি আসনে 'হ্যাঁ' এর চেয়ে 'না' ভোট ১ লাখ ৮ হাজার ১০৬টি বেশি পড়েছে। একইভাবে বান্দরবানেও 'না' ভোট ১৮ হাজার ৭৩৯টি বেশি পড়েছে।

আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের তিনটি আসনেই 'হ্যাঁ' এর চেয়ে প্রায় তিন গুণ ভোট পড়েছে 'না' তে। গোপালগঞ্জ-১ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ৫৪,৭১৬টি এবং 'না' ভোট পড়েছে ১,২৮,২৯৮টি। গোপালগঞ্জ-২ আসনে 'হ্যাঁ' ভোট ৩৪,৩০২টি এবং 'না' ভোট ১,০৭,২৯০টি। গোপালগঞ্জ-৩ আসনে 'হ্যাঁ' ভোট ৩৩,৪৯৮টি এবং 'না' ভোট পড়েছে ৯৩,৩৬৮টি।

এছাড়া অন্য যে আসনগুলোতে 'না' ভোট জয়ী হয়েছে সেগুলো হলো— ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১২ এবং রাজশাহী-৪। 'না' ভোট বেশি পাওয়া এই ১১টি আসনের মধ্যে ১০টিতেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন। শুধুমাত্র রাজশাহী-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ২ হাজার ৩৩৪ জন। এর মধ্যে গণভোটে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। 'হ্যাঁ' ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং 'না' ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। এছাড়া প্রদত্ত গণভোটের মধ্যে বাতিল বা অবৈধ হয়েছে ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট।

তবে নির্বাচন কমিশন রাতে সিরাজগঞ্জ-১ ও রাজশাহী-৪ আসনের গণভোটের ফলাফল পরিবর্তন করে নতুন ফল প্রকাশ করলেও নেত্রকোনা-৩, নেত্রকোনা-৪, ও নেত্রকোনা-৫ আসনের ফলাফল অপরিবর্তিত অবস্থায় অসামঞ্জস্যপূর্ণই থেকে যায়।

রাতে ইসি তাদের গণভোটের হিসাব তালিকা সংশোধন করে রাজশাহী-৪ আসনে মোট কাস্টিং ভোটের হার ৭২.৬৯ শতাংশ করলেও নেত্রকোনা-৩, ৪ ও ৫ আসনের মোট ভোটারের চেয়ে হাঁ ভোটের সংখ্যা আগের মতোই অনেক বেশি রয়ে গেছে।

যদিও গণভোটের মোট ফলাফল ও শতকরা হিসেবে কোনো পরিবর্তন আসেনি।

Related Topics

টপ নিউজ

গণভোট / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • ‘হ্যাঁ’-এর শপথের কোন প্রয়োজন নাই, অটোমেটিক কার্যকর হবে: এ্যানি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net