ঢাকা-১১: তিন কেন্দ্রে নাহিদ ইসলামের চেয়ে এগিয়ে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম
ঢাকা-১১ আসনের তিনটি ভোটকেন্দ্রে প্রাপ্ত সরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের চেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম।
৫৪ নম্বর কেন্দ্র রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ২৬৯ জন। এখানে মোট ৮৬১টি বৈধ ভোট পড়েছে। এর মধ্যে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৪৮৫ ভোট এবং নাহিদ ইসলাম পেয়েছেন ৩১৯ ভোট।
৫২ নম্বর কেন্দ্রে নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ২৬১ জন এবং এই কেন্দ্রে মোট ৯৮২টি ভোট পড়েছে। এখানে কাইয়ুম পেয়েছেন ৪৯৫ ভোট এবং নাহিদ ইসলাম পেয়েছেন ৪৪০ ভোট।
অন্যদিকে, ৫৩ নম্বর কেন্দ্রে ২ হাজার ২৭৬ জন নিবন্ধিত ভোটারের বিপরীতে ৮৮৩টি ভোট পড়েছে। এই কেন্দ্রে বিএনপি প্রার্থী ৪৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, বিপরীতে নাহিদ ইসলাম পেয়েছেন ৩৮৩ ভোট।
