Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, ব্যাখ্যা চাইল প্রশাসন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 09:45 pm
Last modified: 11 February, 2026, 09:50 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, ব্যাখ্যা চাইল প্রশাসন

এ্যানি দাবি করেন, ‘নির্বাচনি কেন্দ্র অনুযায়ী খরচ নির্বাহের জন্য এই টাকা রাখা হয়েছিল। কর্তৃপক্ষকে খরচের হিসাব দেওয়ার পর এবং এর সত্যতা নিশ্চিত হওয়ার পর আটক হওয়া দুই এজেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে।’
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 09:45 pm
Last modified: 11 February, 2026, 09:50 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়েছে এবং আধা ঘণ্টার মধ্যে এই টাকার বিষয়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জেলা সদরের ঝুমুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনি অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার করা টাকা বহনকারী গাড়িটি দীর্ঘদিন ধরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি কাজে ব্যবহৃত হয়ে আসছিল। অভিযানের সময় গাড়িটি ব্যবহার করছিলেন এ্যানির ব্যক্তিগত সহকারী ও নির্বাচনি এজেন্ট বদরুল আলম শ্যামল।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বলেন, 'ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সহকারীকে আটক করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ নগদ টাকা বহনের ব্যাখ্যা দিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।'

এদিকে, ঘটনার পর রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি স্বীকার করেন যে তার গাড়িতে ১৫ লাখ টাকা ছিল।

এ্যানি দাবি করেন, 'নির্বাচনি কেন্দ্র অনুযায়ী খরচ নির্বাহের জন্য এই টাকা রাখা হয়েছিল। কর্তৃপক্ষকে খরচের হিসাব দেওয়ার পর এবং এর সত্যতা নিশ্চিত হওয়ার পর আটক হওয়া দুই এজেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে।'

প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি / নির্বাচন / নির্বাচনি ব্যয় / ভোট / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net