Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
নেমপ্লেট খুলে, মাস্ক পরে হামলার দাবি; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ইনকিলাব মঞ্চের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2026, 10:15 pm
Last modified: 06 February, 2026, 10:19 pm

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেমপ্লেট খুলে, মাস্ক পরে হামলার দাবি; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ইনকিলাব মঞ্চের

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ভিডিওবার্তায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ‘‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের লঙ্ঘন করে ফ্যাসিবাদী কায়দায় তাদের ওপর হামলা চালিয়েছে।’’
টিবিএস রিপোর্ট
06 February, 2026, 10:15 pm
Last modified: 06 February, 2026, 10:19 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির দাবি, আন্দোলনকারীদের ওপর বিনা উসকানিতে চড়াও হওয়া পুলিশ সদস্যদের অনেকেরই পোশাকে নেমপ্লেট ছিল না এবং তারা মাস্ক ও হেলমেট পরিহিত অবস্থায় পরিচয় গোপন করে অতর্কিত হামলা চালিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ভিডিওবার্তায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ''আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের লঙ্ঘন করে ফ্যাসিবাদী কায়দায় তাদের ওপর হামলা চালিয়েছে।''

তিনি বলেন, ''আজকের ঘটনায় প্রতীয়মান হয়েছে প্রশাসন এখন আর অন্তর্বর্তী সরকারের কথায় চলে না, এই প্রশাসনকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে।''

ঘটনার বর্ণনায় ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদির স্ত্রী ও সঙ্গে থাকা নারীদের নিরাপত্তা দিতে মঞ্চের কয়েকজন কর্মী যমুনার দিকে এগিয়ে গেলে পুলিশ বাধা দেয়।

ডাকসু নেতা ফাতিমা তাসনিম জুমা ও জকসু নেতা শান্তার গায়ে পুলিশ হাত তোলার অভিযোগ তুলে জাবের বলেন, ''পুলিশ সদস্যরা বলছিল— 'আয় হাদির লাশ নিয়া যা। একজন পেশাদার পুলিশ সদস্যের মুখে এমন ভাষা মানায় না। তারা আমাদের খুন করার উদ্দেশ্য নিয়েই আক্রমণ করেছিল।"

তিনি বলেন, ''আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং যারা এই আক্রমণের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানাই।''

হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে জাবের সরকারের কাছে বেশ কিছু দাবি উপস্থাপন করেন।

তিনি বলেন, ''সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়কে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ ফ্যাক্ট–ফাইন্ডিং তদন্ত পরিচালনার অনুরোধ জানাতে হবে।''

জাবের বলেন, ''৮ ফেব্রুয়ারি সরকার যেহেতু জাতিসংঘে চিঠি পাঠানোর কথা বলেছে, আমরা সরকারকে সেই সময়টুকু দিলাম। সরকার যদি এই সময়টা আগেই ঘোষণা করত, তাহলে তো এই ধরনের কোনো পরিস্থিতিই তৈরি হতো না। যার কারণে আমার কাছে মনে হয় যে সরকার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।''

অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের ব্যাপারে ইনকিলাব মঞ্চের এ নেতা বলেন, ''নির্বাচন হতে হবে। নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের পরে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানায় দেব।''

Related Topics

টপ নিউজ

ইনকিলাব মঞ্চ / শরিফ ওসমান হাদি / পুলিশ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net