Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
আ.লীগকে পুনর্বাসন করতে চাইলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 04:40 pm
Last modified: 31 January, 2026, 04:46 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

আ.লীগকে পুনর্বাসন করতে চাইলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

তিনি বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে পছন্দ করি জাতীয়তাবাদী নেতা হিসেবে। কিন্তু তিনি একটি ভুল করে গেছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রাজনীতি করার জন্য দলটিকে পুনঃপ্রতিষ্ঠিত করে গেছেন।’
টিবিএস রিপোর্ট
31 January, 2026, 04:40 pm
Last modified: 31 January, 2026, 04:46 pm
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে তারা আবারও বিপদে পড়বে। এটি দেশের জন্যও ভয়ানক পরিস্থিতি তৈরি করবে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত 'মার্চ ফর দাঁড়িপাল্লা' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে বিএনপির শীর্ষ নেতৃত্বকে সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, 'আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলতে চাই, আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন। আমরা জিয়াউর রহমানকে পছন্দ করি জাতীয়তাবাদী নেতা হিসেবে। কিন্তু তিনি একটি ভুল করে গেছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রাজনীতি করার জন্য দলটিকে পুনঃপ্রতিষ্ঠিত করে গেছেন।'

তিনি আরও বলেন, 'যে বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, সেই আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের মাটিতে এনে দিয়ে গেছেন। তার খেসারত বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন দিতে হয়েছে।'

বিএনপি চেয়ারপারসন ও ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমরা দেখেছি, বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ দিনগুলো কত কষ্টে যাপন করে মৃত্যুবরণ করেছেন। আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে ১/১১ এর সময় আপনার মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছিল।'

আগামী দিনের রাজনৈতিক গতিপথ ও ভোটাধিকার নিয়ে এনসিপি মুখপাত্র বলেন, ''আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে 'হ্যাঁ' ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।''

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, 'রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।'

বগুড়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া / বিএনপি / জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net