Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
সম্মানিত ব্যক্তি সকাল বেলা উঠেই আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 03:35 pm
Last modified: 31 January, 2026, 03:41 pm

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  • মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা

সম্মানিত ব্যক্তি সকাল বেলা উঠেই আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 03:35 pm
Last modified: 31 January, 2026, 03:41 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি ঢাকা-৮ আসনে অনেক অসভ্য মানুষের পাল্লায় পড়েছেন, যারা গ্যাংস্টারের ভাষায় কথা বলে। প্রতিপক্ষকে 'পাবলো এসকোবার' ও 'দাউদ ইব্রাহিমের' সঙ্গেও তুলনা করেছেন তিনি। বলেছেন, নির্বাচিত হলে তিনি ঢাকা-৮ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারমুক্ত করবেন।   

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নিবাচর্নী প্রচারণার সময় এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক। 

নাসীরুদ্দীন বলেন, 'গতকাল একজন বলেছেন, "সকাল বেলা ঘুম থেকে উঠে আল্লাহ্‌র নাম না নিয়েই আমি আরেকজনের নাম নিই।" এখানে একজন সমাজের সম্মানিত ব্যক্তি রয়েছেন, তাকে সমাজের সবাই শ্রদ্ধা করেন। উনি সকাল বেলা উঠে আল্লাহ্‌র নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন, সন্ত্রাসী শুরু করেন, দুর্নীতি শুরু করেন। রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে। দোকানদারভাইদের বলব, সকাল বেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে এসব লোকরা, তাদের আপনারা ঠেকিয়ে দেবেন।'

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ঢাকা-৮ আসনটি বর্তমানে 'আইয়ামে জাহেলিয়াত' বা অন্ধকার যুগে নিমজ্জিত। তিনি বলেন, 'আমরা বলব একটা আইয়ামে জাহেলিয়াতে আছি। একটা অসভ্য মানুষদের আমরা পাল্লায় পড়েছি। আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব। এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন। ভোটের মাধ্যমে আগামী ১২ তারিখে আমরা আইয়ামে জাহেলিয়াত থেকে মুক্ত হতে চাই। ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়াদবি করছে, সন্ত্রাসী আচরণ করছে, আমরা তাদের থেকে মুক্ত হতে চাই।'

মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'উনাদেরকে বলব যে নামাজ পড়বেন, নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ করবেন। যা করেছেন যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে কীভাবে কমিশনার হয়েছিল। অস্ত্র তাক করে গুলি করতে করতে কমিশনার হইছে। এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কী? আব্বাস উদ্দিন। হয়ে গেছে মির্জা আব্বাস। তা আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম। তো ঢাকা ৮-এ এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। তো আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব।' 

নিজের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট করেন যে, তার এক নম্বর এজেন্ডা হলো ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। তিনি সন্ত্রাস, মাদক ও দখলদারিত্বমুক্ত একটি সমাজ গঠনের অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি এলাকাবাসীর জন্য বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানান। এর মধ্যে রয়েছে ওয়ার্ডভিত্তিক ২৪ ঘণ্টা কমিউনিটি হেলথ সার্ভিস চালু, মা ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থা, নারীদের সুরক্ষায় 'উইমেন সাপোর্ট ডেস্ক' স্থাপন এবং মার্কেটে নারীদের জন্য নামাজের স্থান নিশ্চিত করা।

শিক্ষা ও আবাসন খাতের উন্নয়নেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ। স্কুল-কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ করা এবং সরকারি চাকরিজীবীদের পে-স্কেল ও আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, নিরাপদ পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা-৮ আসনকে একটি মডেল ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখান এই প্রার্থী।
 

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী / মির্জা আব্বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  • মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net