সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়ন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।
ওই বিবৃতিতে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন মির্জা আব্বাস। সেখানে তার দুটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
