Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
না ভোট মানেই ভারতের দালালি, হাসিনাকে যেভাবে তাড়িয়েছি আপনাদেরও সেভাবে ডিল করব: সাদিক কায়েম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 06:45 pm
Last modified: 29 January, 2026, 07:07 pm

Related News

  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে সভা চলাকালে 'সিন্ডিকেট ঘেরাও' কর্মসূচি ডাকসু নেতাদের
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’
  • ৬৪ জেলা গোপালগঞ্জ বানাতে পারলে হাসিনাকে পালাতে হতো না: সংসদে আশরাফ উদ্দিন

না ভোট মানেই ভারতের দালালি, হাসিনাকে যেভাবে তাড়িয়েছি আপনাদেরও সেভাবে ডিল করব: সাদিক কায়েম

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের ভুল সংশোধন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে এবং দ্রুত ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন শুরু করতে হবে। অন্যথায় ১২ ফেব্রুয়ারির আগেই জনগণ তাদের বিরুদ্ধে গণরায় দেবে বলেও তিনি মন্তব্য করেন।
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 06:45 pm
Last modified: 29 January, 2026, 07:07 pm
ছবি: টিবিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি রাজনৈতিক দল গণভোটে 'না' ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই 'না' মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে পুনরায় জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করার পরিকল্পনা করা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় 'ঐক্যবদ্ধ ছাত্রসংসদ' আয়োজিত এক গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করে সাদিক কায়েম বলেন, 'আপনারা কি আরেক হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করব।'

তিনি বলেন, এই 'হ্যাঁ' মানে হলো জনগণের প্রকৃত ক্ষমতা জনগণের হাতেই তুলে দেওয়া। বাংলাদেশের কৃষকের টাকা, শ্রমিকের টাকা, রিকশাচালকের টাকায় যে দেশ চলে, তাদের সন্তানকে আগামীর রাষ্ট্রনায়ক বানানোর জন্য ক্ষেত্র তৈরি করাই হলো 'হ্যাঁ'-এর মূল উদ্দেশ্য।

সাদিক কায়েম আরও বলেন, 'এই 'হ্যাঁ' মানে হলো বিগত ফ্যাসিবাদী আমলে যে গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতি তৈরি হয়েছে, সেই খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় আনা। একই সঙ্গে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা।'

গণভোটের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ইতিমধ্যে দেশের ছাত্রসমাজ ও সাধারণ নাগরিকরা 'হ্যাঁ'-এর পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি গণভোটে প্রথম যে সিল পড়বে, সেটি হবে 'হ্যাঁ'-এর পক্ষে।

সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদী রাজনীতি ও 'না'-এর পক্ষে অবস্থানকারীদের কোনো জায়গা দেওয়া হবে না। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের রাজনীতি ধারণ করছে।

তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের ভুল সংশোধন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে এবং দ্রুত 'হ্যাঁ'-এর পক্ষে ক্যাম্পেইন শুরু করতে হবে। অন্যথায় ১২ ফেব্রুয়ারির আগেই জনগণ তাদের বিরুদ্ধে গণরায় দেবে বলেও তিনি মন্তব্য করেন। একইসাথে তিনি সিলেটের প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে প্রচারণা চালাতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃবৃন্দ, সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবীবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসহ ছাত্রশিবিরের জেলা ও মহানগর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে যাতে কোনো চাঁদাবাজ বা জালিমের হাতে দেশের ক্ষমতা না যায়, সেজন্য তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন।

ছাত্রনেতারা তাদের সম্মিলিত বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণভোটই সবচেয়ে কার্যকর ও গণতান্ত্রিক মাধ্যম। কিন্তু একটি দল এখনো গণভোট নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি। গণভোটে 'হ্যাঁ' দেওয়া মানে কোনো রাজনৈতিক দলকে জেতানো নয়, বরং আগামীর বাংলাদেশ গড়া। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশকে রক্ষা করতে এবং চাঁদাবাজমুক্ত দেশ গড়তে 'হ্যাঁ'-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তারা।

Related Topics

টপ নিউজ

সাদিক কায়েম / না ভোট / হাসিনা / ডাকসু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে সভা চলাকালে 'সিন্ডিকেট ঘেরাও' কর্মসূচি ডাকসু নেতাদের
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’
  • ৬৪ জেলা গোপালগঞ্জ বানাতে পারলে হাসিনাকে পালাতে হতো না: সংসদে আশরাফ উদ্দিন

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net